বিন্নি ধানের খই একটি চমৎকার বই। এ বইটি সম্পর্কে কি তোমরা জানো? এতে সুন্দর সুন্দর কয়েকটি গল্প আছে। প্রথম গল্পের নাম ‘রাসেলের বন্ধুদের অপেক্ষা’।
রাসেলের খুব ভালো বন্ধু দুলাল। সে স্কুলের বাইরে বাদাম বিক্রি করে। রাসেল প্রতিদিন টিফিনের সময় দুলালের জন্য দুটি শিঙাড়া নিয়ে আসে আর গল্প করে। এভাবে গল্প করতে করতে একদিন তারা রমনাপার্কে ঘুড়ি ওড়াতে যাওয়ার পরিকল্পনা করে। আমি আর কিছু বলব না। বাকি কাহিনি জানতে হলে দারুণ এ গল্পটি পড়তে হবে।
আরেকটি গল্পের নাম ‘সোনার হাঁস’। গল্পটি এক কাঠুরেকে নিয়ে। তার ছিল এক বউ ও তিন ছেলে। ছোট ছেলে একটু বোকা কিন্তু ভালো। কাঠুরের একদিন অসুখ হলে সে তার বড় ছেলেকে কাঠ কাটতে পাঠাল। খাওয়ার জন্য সঙ্গে দিল রুটি আর দুধ। পথে তার সঙ্গে এক লোকের দেখা হলো। লোকটা বলল, আমাকে কিছু খেতে দেবে? সে দিল না। সে যখন কাঠ কাটা শুরু করল, তখন তার হাত কেটে গেল। পরদিন মেজো ছেলে গেল। তার সঙ্গেও একই লোকের দেখা হলো। খাবার সঙ্গে থাকলেও সে দিতে অস্বীকৃতি জানাল। এরপর কাঠ কাটার সময় তার পা কেটে গেল। পরদিন ছোট ছেলে গেল কাঠ কাটতে। তার সঙ্গে ছিল পোড়া রুটি ও জল। তার কাছেও লোকটা খাবার চাইল, সে দিয়ে দিল। লোকটা খেয়ে বলল, তুমি প্রথম যে গাছটা কাটবে, সেখানে একটা ভালো জিনিস পাবে। কথা অনুযায়ী, সে একটা সোনার হাঁস পেল।
তারপর? আবার বলছি, আমি আর বলতে পারব না। তুমি পড়ে নাও। পড়লেই জানতে পারবে। আর এতগুলো গল্প তো একবারে বলা যায় না। বইটি সম্পাদনা করেছেন আরিফ নজরুল ও শেখ সাদী। দাম ৩০০ টাকা।

কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
১৬ ঘণ্টা আগে
ডিজনিল্যান্ড এমন একটি পার্ক, যা সরাসরি নিয়ে যায় শৈশবের রঙিন স্মৃতির ভিড়ে। ডিজনির গল্পগুলোতে ছিল রাজা রানি, কথা বলতে পারা পশু, পাখি, গাছ। একেবারে রঙিন আর আকাঙ্ক্ষিত একটি জীবন। যেখানে কষ্টের পরের সুখটা সবাই উপভোগ করতে পারত। গল্প পড়া শেষ হতো একটা লাইন দিয়ে—অবশেষে তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।
১৯ ঘণ্টা আগে
পাহাড়ের পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্য দেখার সুবর্ণ সময় বর্ষা, শরৎ ও হেমন্তকাল। সেই পাহাড় যদি হয় তিন পার্বত্য জেলায়, তাহলে তো কথাই নেই। এই সময়গুলোতে পাহাড় তার রূপের ডালি মেলে ধরে। চারপাশে সবুজ আর সবুজ। এবার আমাদের অভিযান ছিল রাঙামাটি জেলার গহিনে সৌন্দর্যের আধার রাইক্ষং ঝরনা। দলে ছিলাম ছয়জন।
১ দিন আগে
ভোর চারটায় অ্যালার্ম। কানের তালা ফাটানো সেই শব্দে ঘুম ভাঙল আপনার। তাড়াহুড়ো করে তৈরি হয়ে দৌড়াতে হলো পাহাড়ের চূড়ায় সূর্যোদয় দেখতে। এরপর লম্বা সারিতে দাঁড়িয়ে বিখ্যাত সেই ল্যান্ডমার্কের সামনে একটা ছবি তোলা। সবই দেখতে ঠিক হুবহু ইন্টারনেটে দেখা বাকি হাজারটা ছবির মতোই।
১ দিন আগে