ত্বকের স্বাভাবিক রং ছাপিয়ে কনেকে ফরসা বানানোর প্রচেষ্টাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ‘ক্যারি ইউর ওউন স্কিন’ স্লোগানের পথেই হাঁটছেন সচেতন ব্যক্তিরা।
শারমিন কচি জানান, বিয়ের অনুষ্ঠানে এখন ভারী মেকআপ চলছে না। তিনি বলেন, ‘আগে খুব বেশি পাউডার কেক বা প্যানকেক ব্যবহার করা হতো। এখন ফাউন্ডেশন দিয়েই চলছে। একটু হাইলাইট বা কনট্যুরের ওপর জোর দেওয়া হচ্ছে। এখন মেকআপ শুরু করছি প্রাইমার দিয়ে। দেড় বছর ধরে আমরা প্রাইমার ছাড়া চলতে পারছি না। তারপর মেকআপের বেজগুলো লাইট ডিপ করছি। স্কিনটোনের সঙ্গে মিল রেখেই মেকআপ করা হচ্ছে।’
কনের চোখের সাজে প্রাধান্য় দিয়ে ঠোঁটের মেকআপ করা হচ্ছে ন্য়ুড টোনে। চোখের মেকআপের ক্ষেত্রে গ্লিটারিং ও হাইলাইটিং শেডের ব্যবহার হচ্ছে। একটু হাইলাইট, ন্যাচারাল টোন রেখে চোখ হালকা বা গাঢ় রঙে সাজানো হচ্ছে। চোখের মেকআপের ক্ষেত্রে আগে ভ্রু খুব গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হতো না। এখন মেকআপে ভ্রুকে খুব গুরুত্ব দেওয়া হয়। ফলস লেন্স, ফলস পাপড়ি, মাসকারা এসবের ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। আগের তুলনায় এখনকার কনেরা লেন্সের প্রতি বেশি ঝুঁকছেন। উল্লেখযোগ্যসংখ্যক মেয়ে এখন চোখে লেন্স ব্যবহার করছেন।
পোশাকের সঙ্গে মিল রেখে লিপস্টিক ব্যবহার করার প্রবণতা ছিল একসময়। এখন তা হচ্ছে না। লাল রঙের শাড়ির সঙ্গে হালকা গোলাপি রঙের লিপস্টিককে ডাবল টোন করে ন্যুড কালার দেওয়া হয় এখন।

গরমের ছুটি মানেই যেন একটু স্বস্তির নিশ্বাস। একঘেয়েমি আর গরম আবহাওয়া থেকে বাঁচতে পাহাড় অথবা সবুজে ঘেরা নিরিবিলি কোনো জায়গা হতে পারে আপনার গ্রীষ্মকালীন ভ্রমণের সেরা গন্তব্য। এ জন্য গরমে আরামদায়ক ভ্রমণের জরুরি টিপস জেনে রাখা জরুরি। ছুটিতে শহর থেকে কেউ হয়তো পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা...
২৭ মিনিট আগে
আজ আপনার আত্মবিশ্বাস থাকবে বুর্জ খলিফার চূড়ায়! সকালে ঘুম থেকে উঠেই মনে হবে আপনিই এই পৃথিবীর রাজা। কিন্তু সাবধান! বাথরুমের ভেজা মেঝেতে পা পিছলে পড়ার প্রবল যোগ রয়েছে। আজ সঙ্গীকে কোনো বড় প্রতিশ্রুতি দিতে যাবেন না।
২ ঘণ্টা আগে
প্রতিদিনের ব্যস্ততায় দুজনে পর্যাপ্ত সময় একসঙ্গে কাটাতে পারেন না। ফলে দুজনের দৈনিক রুটিনও আলাদা। এতে সম্পর্কে চাপ পড়া স্বাভাবিক। মনোবিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্যস্ত শিডিউলেও সম্পর্কের উষ্ণতা বজায় রাখা সম্ভব। তবে এ জন্য প্রয়োজন কিছু অভ্যাস গড়ে তোলা। নিয়মিত সেগুলো করে যাওয়া। বিষয়গুলো খুব কঠিন কিছু নয়...
২ ঘণ্টা আগে
দূরের বরফ ঢাকা পাহাড় অথবা নীরব কোনো হ্রদের পাশে বসে চায়ের কাপে চুমুক দিয়ে পৃথিবীর সব ক্লান্তি ভুলে যেতে চান? এমন স্বপ্নের ভ্রমণ যদি সত্যি করতে চান, তবে মে মাসে ঘুরে আসুন নেপালের কয়েকটি গন্তব্য থেকে। জেনে নিন নেপালের ৭টি গন্তব্যের কথা, যেগুলো মে মাসে ভ্রমণের জন্য আদর্শ...
১৭ ঘণ্টা আগে