
আলুর তুর্কি সালাদ হালকা কিন্তু স্বাদে ভরপুর খাবার। টক-ঝাল-মিষ্টি স্বাদের এই সালাদ ছুটির দিনের আড্ডা জমিয়ে দিতে পারে নিমেষেই! পিকনিক বা পারিবারিক নৈশভোজের জন্য উপযুক্ত এই সালাদ তুর্কিদের কাছে জনপ্রিয়।
আলুর সালাদ তুর্কি রন্ধনশৈলীর অন্যতম সহজ এবং জনপ্রিয় একটি খাবার। এটি মূলত আলু, বিভিন্ন হার্বস এবং লেবুর রসমিশ্রিত ঝাল ঝাল ড্রেসিংয়ের মিশ্রণ।
আলুর তুর্কি সালাদ যে একেবারে নির্দিষ্ট রেসিপি ধরে তৈরি করতে হবে, তা নয়। একেকজন একেকভাবে এই সালাদ তৈরি করতে পারেন। এক দল শুধু আলু, হার্বস এবং ড্রেসিং দিয়ে এটিকে সহজ রাখেন। আবার অন্যরা এটিকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন ধরনের সবজি যোগ করেন। এই আলুর সালাদ সম্পর্কে একটি বিষয় খুব স্পষ্ট, এতে কখনোই মেমোরিজ দেওয়া হয় না। পার্টিতে বা সন্ধ্যাকালীন চায়ের আড্ডায় মেইন ডিশ তো বটেই, এটি গ্রিল করা মাংসের সঙ্গে পরিবেশনের জন্য একটি চমৎকার সাইড ডিশও বটে। তুরস্কে গেলে আপনি এটিকে সকালের নাশতার টেবিলেও দেখতে পারেন।

একটু আগেই বলা হয়েছে, আলুর তুর্কি সালাদে কোনো মেয়োনিজ থাকে না। কিন্তু তার মানে এই নয় যে এর স্বাদ কম। তাজা উপকরণ এবং চমৎকার ড্রেসিংয়ের কল্যাণে এটি স্বাদে ভরপুর!
পার্সলে ও পেঁয়াজপাতার মতো হার্বসের সংমিশ্রণ এতে সতেজতার ছোঁয়া যোগ করে। গ্রেট করা গাজর এবং কাটা লেটুস এতে সুন্দর মুচমুচে ভাব এনে দেয়। তবে আসল জাদুটা রয়েছে ড্রেসিংয়ের মধ্যে। অলিভ অয়েল, লেবুর রস, সুমাক এবং লাল মরিচের গুঁড়া দিয়ে তৈরি এই ড্রেসিং টক-মিষ্টি ও হালকা ঝাল স্বাদের। এই ড্রেসিং আলুর মধ্যে ভালোভাবে মিশে যায়, যা প্রতিটি কামড় সুস্বাদু ও তৃপ্তিদায়ক করে তোলে। তাই মেয়োনিজ ছাড়াও আলুর তুর্কি সালাদ মোটেও একঘেয়ে নয়।
ড্রেসিং এ সালাদকে চমৎকার স্বাদযুক্ত করে তোলে। এই ড্রেসিংয়ের একটি অপরিহার্য মসলা হলো সুমাক—যা টক-মিষ্টি, লেবুর মতো স্বাদ যোগ করে সালাদটিকে সুস্বাদু করে তোলে। এটি এই সালাদ তৈরির অন্যতম উপাদান।
আরেকটি গুরুত্বপূর্ণ মসলা হলো তুর্কি লাল মরিচের গুঁড়া—যা পুল বিবের নামে পরিচিত। আপনি আরও হালকা ঝালের জন্য আলেপ্পো মরিচ ব্যবহার করতে পারেন। যদি আপনি এগুলো খুঁজে না পান, তবে আপনার কাছে থাকা যেকোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করলেও চলবে।
ভালো স্বাদের জন্য সালাদের ড্রেসিংয়ে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করা হয়। এটি সালাদের সামগ্রিক স্বাদ বাড়িয়ে তোলে। সবশেষে তাজা লেবুর রস যোগ করা হয়।

উপকরণ
আলু: শক্ত আলু বেছে নিন। এ ছাড়া আপনি লাল আলু বা বেবি পটেটোর মতো আঠালো আলু ব্যবহার করতে পারেন।
গাজরকুচি: সালাদে কিছুটা মিষ্টি স্বাদ, সুন্দর মুচমুচে ভাব এবং রং যোগ করে। আপনার কাছে গাজর না থাকলে এটি বাদ দিতে পারেন।
পেঁয়াজের টুকরো: লাল পেঁয়াজ খুব ভালো। তবে আপনি সাদা বা হলুদ পেঁয়াজও ব্যবহার করতে পারেন।
লেটুসপাতা: কয়েকটি পাতাই যথেষ্ট।
পার্সলে: সতেজতার জন্য ইচ্ছেমতো পরিমাণে ব্যবহার করুন।
চাইলে ব্যবহার করতে পারেন: পেঁয়াজপাতা, সেদ্ধ ডিম, তাজা পুদিনাপাতা, লাল বাঁধাকপি কুচানো, ব্ল্যাক অলিভ ব্যবহার করা যেতে পারে। তবে এগুলো ব্যবহার না করলেও সমস্যা নেই।
ড্রেসিংয়ের জন্য: লবণ, অলিভ অয়েল, লেবুর রস, গোলমরিচ, সুমাক এবং লাল মরিচের গুঁড়া।
একটি বড় পাত্রে পরিষ্কার আলু নিয়ে সেদ্ধ হওয়ার পরিমাণে পানি দিন। তাতে এক চা-চামচ লবণ দিয়ে ঢেকে আলু সেদ্ধ করে নিন। পানি ঝরিয়ে ৩-৫ মিনিটের জন্য ঠান্ডা পানি দিয়ে ঢেকে রাখুন, তারপর আবার পানি ঝরিয়ে নিন। আলুগুলো হালকা গরম থাকা অবস্থায় খোসা ছাড়িয়ে নিন। তারপর সেগুলোকে বড় বড় টুকরা করে কেটে একটি বড় বাটিতে রাখুন। বাটিতে গ্রেট করা গাজর, স্লাইস করা পেঁয়াজ, কুচানো লেটুস পাতা এবং পার্সলে যোগ করুন। একটি ছোট বাটিতে অলিভ অয়েল, লেবুর রস, লবণ, গোলমরিচ, সুমাক ও লাল মরিচের গুঁড়া মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। আলু ও সবজির ওপর ড্রেসিংটি ঢেলে দিন। তারপর সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর সালাদ চেখে দেখুন এবং প্রয়োজন হলে লবণ যোগ করে নিয়ে পরিবেশন করুন।
সূত্র ও ছবি: গিভ রেসিপি ডটকম

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ৩ অক্টোবর বিকেলে রাজধানীর...
১১ ঘণ্টা আগে
এমন সমস্যায় কি আপনিও রয়েছেন? উৎসব এলেই গালে, কপালে, চিবুকে ব্রণের আনাগোনা দেখা দেয়? ব্রণ তাড়ানোর দুশ্চিন্তায় আবার পড়ে চোখের কোণে কালি। বিশেষ দিনে মেকআপ বসবে এই মুখের ত্বকেই। আর সেই ত্বকেই যদি সমস্যা দেখা দেয়, তাহলে সাজগোজের কোনো মানেই হয় না।
১২ ঘণ্টা আগে
ঘরে ঘরে সর্দি-জ্বর হচ্ছে। এ সময়ের জ্বরে মুখটাও ভীষণ তেতো হয়ে উঠছে। এমন হলে ভিটামিন ‘সি’ যুক্ত টক ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখন বাজারে আনারস, পেয়ারা ও আমড়া পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই মুখরোচক টক ফল মাখা তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা...
১৪ ঘণ্টা আগে
এক ছাদের নিচেই বসবাস। তবু কেউ যেন কারও মুখের দিকেও ভালোভাবে তাকান না। প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলা হয় না। শেষ করে মনের কথা বলেছেন, ভুলেই গেছেন। বাড়ি ফিরে দু’জনেই নিজের ফোনে ব্যস্ত। খাওয়ার সময়ও আলাদা করে ফেলেছেন। মানসিক সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্কেও ভাটা পড়েছে।
১৬ ঘণ্টা আগে