
পেটের সঙ্গে মনের প্রেম নাকি আদি ও অকৃত্রিম। প্রেমে ধাক্কা খেলে যেমন বুক ছ্যাঁৎ করে ওঠে, বিরিয়ানির সুবাস কিংবা এক বাটি চটপটিতে কিন্তু মনটা ঠিকই আনন্দে নাচতে শুরু করে। আর এখানেই চিকিৎসাবিজ্ঞান হাত তুলে বলছে, ‘জি ভাই, পেটের মেজাজের ওপরই নির্ভর করে মাথার মেজাজ!’ আমরা যা খাই, তা শুধু আমাদের শারীরিক স্বাস্থ্যই নয়, বরং মানসিক ও আবেগীয় স্বাস্থ্যকেও গভীরভাবে প্রভাবিত করে। চিকিৎসাবিজ্ঞানে ‘নিউট্রিশনাল সাইকিয়াট্রি’ বা পুষ্টিবিষয়ক মানসিক চিকিৎসা নামের একটি শাখা গড়ে উঠেছে, যা মূলত খাবার ও মানসিক স্বাস্থ্যের এই সম্পর্ক নিয়ে কাজ করে।
তুচ্ছ একচিলতে বিরিয়ানি কিংবা ভুলভাল ভাজাপোড়া হয়তো জিবে মুহূর্তের প্রেম জাগায়, কিন্তু মনের দরবারে নিয়ে আসে চরম অশান্তি। তাই মন ভালো রাখার চাবিকাঠি খুঁজতে আমাদের কোনো দূর পর্বতে যেতে হবে না, সোজা রান্নাঘরের হাঁড়ি-কড়াইয়ের দিকে তাকালেই চলবে। জিবকে সামলে পেটের অণুজীবদের একটু আদর-যত্ন করলে মাথার বুদ্ধি আর মন—দুটোই যে চাঙা হয়ে উঠবে। এই কথা একদম হলফ করে বলা যায়।
অন্ত্র ও মস্তিষ্কের সম্পর্ক
আমাদের পাকস্থলী বা অন্ত্রকে বলা হয় শরীরের ‘দ্বিতীয় মস্তিষ্ক’। মানব অন্ত্রে ট্রিলিয়নসংখ্যক অণুজীব বাস করে। এই অণুজীবগুলো একাধিক নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক বার্তা তৈরি করে, যা মস্তিষ্কে সংকেত পাঠায় এবং আমাদের ঘুম, ব্যথা, ক্ষুধা ও মেজাজ নিয়ন্ত্রণ করে। আমরা যেসব খাবার খাই, সেগুলো এসব অণুজীবে পুষ্টি ও ভারসাম্য রক্ষা করে, যা পরোক্ষভাবে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে।

মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যেসব খাবার খাবেন
সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাবার মেজাজ ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে বড় ভূমিকা পালন করে; বিশেষ করে ‘মেডিটেরেনিয়ান ডায়েট’ বা ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস অনুসরণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
প্রয়োজনীয় পুষ্টি উপাদান
যেসব খাবার ও অভ্যাস এড়িয়ে চলবেন
কোনো মানসিক ব্যাধির জন্য ওষুধ খেলে খাদ্যাভ্যাসে বড় কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, কিছু খাবার ওষুধের কার্যকারিতায় বাধা সৃষ্টি করতে পারে। এ ছাড়া শুধু খাদ্যতালিকা পরিবর্তনই মানসিক রোগের একমাত্র চিকিৎসা নয়; প্রয়োজনবোধে পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: হেলথ লাইন, ওয়েব মেড

সংস্কৃতি আর ইতিহাসের প্রাচুর্যে ভরপুর হলেও প্রাকৃতিক সৌন্দর্যে এশিয়া বিশ্বের যেকোনো মহাদেশকে টেক্কা দিতে পারে। বিশেষ করে এশিয়ার সমুদ্রসৈকতগুলোর রূপ বৈচিত্র্যে ভরা। কোথাও শত মিটার উঁচু চুনাপাথরের পাহাড়, কোথাও বিরল আগ্নেয়গিরিজাত গোলাপি বালু। আবার কোথাও রাতের আঁধারে জ্বলে ওঠা নীল আলো।
৫ ঘণ্টা আগে
ত্বকের যত্নে সব সময় দামি প্রসাধন বা জটিল রুটিনের প্রয়োজন হয় না। সত্যি বলতে, কাঙ্ক্ষিত উজ্জ্বলতার জন্য সব সময় চড়া দামের পণ্য বা রাসায়নিক উপাদানও দরকার নেই। মাঝেমধ্যে সব সেরা সমাধানের উৎস আমাদের হাতের কাছেই রয়েছে; রান্নাঘরে। অতি সাধারণ অথচ জাদুকরি এক ঘরোয়া উপাদান হলো চালের গুঁড়া; যা হতে পারে সহজ...
৯ ঘণ্টা আগে
গভীর রাতে যখন চারপাশ নিঝুম। হঠাৎ আপনার পাশে ঘুমিয়ে থাকা মানুষটি যদি বিড়বিড় করে বলে ওঠে, ‘ধর ধর! চোরটা পালাচ্ছে!’ ভাবুন তো, চমকে উঠবেন, নাকি ফিক করে হেসে ফেলবেন? ঘুমের মধ্যে মাঝরাতের বাক্যালাপ বা ঘুমের ঘোরে কথা বলা অনেকেরই স্বভাব।
১১ ঘণ্টা আগে
ঝটপট পুষ্টিকর কিছু খাওয়ার ইচ্ছায় এক বাটি গরম স্যুপের চেয়ে আরামদায়ক আর কীই-বা হতে পারে। এই রোদ এই বৃষ্টির এই আবহাওয়ায় ভিন্ন ধরনের এক বাটি স্যুপ আপনার সময়কে আরও উপভোগ্য করে তুলতে পারে। ইতালিয়ান ক্ল্যাসিক রেস্তোরাঁগুলোর বেশ জনপ্রিয় ও ঐতিহ্যবাহী স্যুপ ‘জুপা দি লেন্টিচি’।
১৩ ঘণ্টা আগে