স্যুট-বুট-টাই পরার চল এসেছে ইউরোপ থেকে। স্যুট বলতে আসলে শার্ট, প্যান্ট, কোট, ওয়েস্ট কোট, টাই কিংবা বো-টাই—এই পাঁচটি অংশকে একসঙ্গে বোঝায়। নিজেকে নান্দনিক রূপে প্রদর্শনের জন্য এবং স্মার্ট পারসোনালিটি প্রকাশে স্যুটের জুড়ি নেই। করপোরেট অফিসে স্য়ুট পরার নিয়ম আছে। আবার বিয়ে ও বিশেষ অনুষ্ঠানেও অনেকে স্যুট পরতে ভালোবাসেন। আমাদের দেশে শীতকালে অনেককে স্য়ুট পরতে দেখা যায়। হয়তো অনেকের অজানা, স্যুট পরারও কিছু নিয়ম রয়েছে। অন্তত পাঁচটি নিয়ম জানা থাকলে স্যুটে আপনি আকর্ষণীয় হয়ে উঠবেন।
১. শার্ট
ফরমাল শার্ট হিসেবে সাধারণত হালকা রঙের শার্টই বেছে নেওয়া হয়। রংচঙা ক্যাজুয়াল শার্ট কোনোভাবে স্যুটের সঙ্গে পরা যাবে না। স্য়ুট পরার সময় শার্টের রং খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন রঙের শার্ট থাকলেও ফরমাল গেটআপের ক্ষেত্রে স্প্রেড কলার বা পয়েন্ট কলার শার্ট পরাই ভালো। স্প্রেড কলার শার্ট বিভিন্ন মিটিংয়ের জন্য পরা যায়। আর বিভিন্ন পার্টি বা ডিনার ডেটে স্যুট পরার ক্ষেত্রে পয়েন্ট কলার শার্ট পরা যেতে পারে। স্প্রেড কলারে টাই পরা হয় সব সময়। আর ঘরোয়া অনুষ্ঠানে পয়েন্ট কলার শার্ট ক্ষেত্রবিশেষে টাই ছাড়াও পরতে পারেন। স্য়ুট পরার ক্ষেত্রে কখনোই বাটন-ডাউন শার্ট বাছাই করবেন না। এতে সৌন্দর্যহানি হয়।
২. প্যান্ট
ফরমাল প্যান্টের ফিটিংস ভালো হতে হবে; অর্থাৎ প্যান্ট স্ট্রেইট কাট হবে আর লম্বায় এমন হতে হবে যেন তা পায়ের পাতায় এসে ভাঁজ হয়ে না থাকে। স্যুটের প্যান্টের রঙের সঙ্গে কোট ও ওয়েস্ট কোটের রঙের মিল থাকা চাই।
৩. কোট
কোটে যদি তিনটি বোতাম থাকে, তাহলে মাঝের বোতাম সব সময় লাগিয়ে রাখতে হবে। নিচের বোতাম সব সময় খোলা রাখতে হবে। আর যদি দুই বোতামের কোট হয়, তাহলে ওপরের বোতাম সব সময় লাগিয়ে রাখতে হবে আর নিচের বোতাম সব সময় খোলা রাখতে হবে। বসার আগে স্যুটের সব বোতাম খুলে তারপর বসতে হবে। আবার ওঠার পর বোতাম লাগিয়ে নিতে হবে। কোটের হাতার মাপ যেন ঠিক থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। এই ভুল খুব বেশি হয়। কোটের হাতা এমন হতে হবে যেন তা শার্টের হাতা একদম ঢেকে না ফেলে বা শার্টের হাতার অনেক অংশ বের হয়ে থাকে। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, কোটের হাতা এমন হতে হবে যাতে শার্টের হাতার ১ ইঞ্চির ৪ ভাগের ১ ভাগ পর্যন্ত দেখা যায়।
৪. ওয়েস্ট কোট
এখন অনেকে অফিসে ওয়েস্ট কোট পরেন না। পরতে হলে অবশ্যই কোটের রঙের সঙ্গে মিলিয়ে পরতে হবে।
৫. টাই বা বো-টাই
স্যুটের সঙ্গে যে ধরনের টাই পরা হয়, সেগুলোর রং সাধারণত শার্টের রঙের চেয়ে গাঢ় হয়। কোনোভাবেই শার্টের চেয়ে হালকা রঙের টাই পরা ঠিক হবে না। টাই প্যান্টের বেল্ট লাইন পর্যন্ত লম্বা হতে হবে। স্য়ুটের সঙ্গে ছোট টাই পরা একে তো নিয়মবহির্ভূত, দেখতেও বেমানান লাগে। তবে টাই পরতে না চাইলে বো-টাইও
বেছে নেওয়া যেতে পারে।

আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কিন্তু দয়া করে সেটা সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখাবেন না, ধপাস করে পড়ার সম্ভাবনা আছে। অফিসে বস আপনার কাজে মুগ্ধ হতে পারেন, তবে সেটা স্রেফ তাঁর চশমা পরিষ্কার না থাকার ফলও হতে পারে।
৩৯ মিনিট আগে
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমাদের সবারই ইচ্ছে হয় যতটা সম্ভব হালকা পোশাক পরতে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বাইরের গরম থেকে যখন আমরা বাসা বা অফিসে এসির ভেতর যাই, তখন সেখানে খাপ খাইয়ে নিতে দরকার হয় লেয়ারিং বা স্তরে স্তরে পরিধেয় পোশাকের। অনেকে ভাবেন, গরমের মধ্যে স্তরে স্তরে পোশাক পরলে অস্বস্তি বাড়বে...
১ ঘণ্টা আগে
আর্টেমিস-২ মিশনে ওরিয়ন মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশে পাড়ি জমানো চার নভোচারী আগামী ১০ দিন মহাশূন্যে কী খাবেন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নাসা। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই মেনুতে প্রাতরাশ, দুপুরের খাবার ও নৈশভোজের জন্য বৈচিত্র্যময় সব খাবারের আয়োজন রাখা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
প্রতিদিন একটু একটু করে গরম বাড়ছে। খারাপ খবর হলো, তাপমাত্রা যত বাড়বে, ততই ত্বকের জেল্লা কমবে। তা ছাড়া গরমে ত্বকে ব্রণ ও র্যাশের সমস্যা দেখা দেয় বেশি। রোদের প্রকোপে ত্বকের প্রদাহ বেড়ে যায়। ফলে ঘাম জমে ব্রণ-ফুসকুড়ি বা হিট র্যাশের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে নামীদামি যত পণ্যই ব্যবহার করুন...
১৭ ঘণ্টা আগে