কোরবানির ঈদে কাবাব তৈরি হবে না তা কি হয়? ঘরেই তৈরি করে ফেলতে পারেন মজাদার হান্ডি কাবাব। রন্ধনশিল্পী সুলতানা রাজিয়া জানিয়েছেন হান্ডি কাবাব তৈরির রেসিপি।
উপকরণ
গরুর মাংস ১/২ কেজি, পেঁপে পেস্ট ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২টি (মাঝারি আকারের), টকদই ১২৫ গ্রাম, কালো গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, এলাচ গুঁড়া ৩টি, জয়ত্রী ২ টুকরা, জয়ফল গুঁড়া আধা চা–চামচ, কাশ্মীরি লাল মরিচ ১ টেবিল চামচ, পাপরিকা পাউডার ১ টেবিল চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, সরিষার তেল ১ কাপ (ভাজার জন্য), কাবাব মসলা ১ চা চামচ।
প্রণালি
প্রথমেই পেঁপে পেস্ট আর লবণ দিয়ে মাংসগুলো মেরিনেট করে রাখতে হবে ৩০ মিনিট। এরপর পেঁয়াজ কুচিগুলো তেলে ভেজে নিতে হবে। হালকা বাদামি রং হয়ে এলে নামিয়ে নিতে হবে। এরপর একে একে সব মসলা, টকদই, ভাজা পেঁয়াজগুলো ব্লেন্ড করে পেস্ট করে নিতে হবে। মসলার পেস্ট আর সঙ্গে ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখা মাংসের সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে তার মাঝে কয়লার ধোঁয়া দিয়ে ৬০ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে; যেন স্মোকি ফ্লেবার আসে। একটি মাটির পাত্র বা ননস্টিক প্যানে বাকি তেলটুকু দিয়ে মেরিনেট করা মাংস দিয়ে অল্প আঁচে ৪৫ মিনিট রান্না করে করতে হবে। কোনো পানি ব্যবহার করা যাবে না। হয়ে এলেই নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
ছবি: সুলতানা রাজিয়া

রমজান মাসে রোজা রাখার পাশাপাশি সঠিকভাবে ত্বকের যত্ন নিতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ। দীর্ঘ সময় পানি পান না করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং ঘুমের সময়ের তারতম্যের কারণে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে নিস্তেজ ও ক্লান্ত হয়ে পড়ে। শরীর ভেতর থেকে পর্যাপ্ত পানি না পেলে ত্বক রুক্ষ হয়ে যায় এবং দ্রুত বলিরেখা হওয়া
২৩ মিনিট আগে
ইফতারের পর মাথা ধরেছে? সারা দিন রোজা রাখার পর এটা একটা উটকো ঝামেলা। অনেকের কাছেই এই ব্যথা খুব পরিচিত। তবে সব মাথাব্যথা এক নয়। ধরন বুঝে এর প্রতিকার করা জরুরি। ইফতারের পর বা রোজার সময় যে মাথাব্যথা হয়, তার পেছনে বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে। সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় না...
২ ঘণ্টা আগে
রোজা শুরু হয়ে গেছে। প্রথম রোজা থেকেই অনেকে ইফতারের দাওয়াত পেতে শুরু করেছেন। বিশেষ এই দাওয়াতে কী পরবেন, কীভাবে সাজবেন, তা নিয়ে ভাবছেন তো? আগে থেকে একটু ঠিকঠাক করে নিলে রোজার দিনের নানান কাজের ঝামেলার মধ্য়েও সুন্দরভাবে নিজেকে সাজিয়ে নেওয়া সহজ হবে...
৪ ঘণ্টা আগে
মুসলিমদের ধর্মীয় উৎসব হিসেবে ঈদুল ফিতরের আয়োজনের ব্যাপ্তি থাকে বিরাট। সবকিছুর মতো এই উৎসবে ফ্যাশন খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে। উৎসব মানেই উজ্জ্বল রঙের সমাহার। তবে গরমে স্বস্তি পেতে এবার হালকা রঙের পোশাকেরও দেখা মিলছে ফ্যাশন হাউসগুলোতে। ধীরে ধীরে জমে উঠছে শপিং মল ও ফ্যাশন হাউসের আউটলেটগুলো...
৬ ঘণ্টা আগে