
ছোলা, মুড়ি আর আলুর চপ দিয়ে রোজ ইফতার করতে একঘেয়ে লাগলে বাজার থেকে অ্যাভোকাডো নিয়ে আসুন। এরপর তৈরি করুন স্যান্ডউইচ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
বড় সাইজের পাউরুটি একটা, ডিম চারটি, গুঁড়ো চিনি ২ টেবিল চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, অ্যাভোকাডো কুচি আধা কাপ, সয়াবিন তেল প্রয়োজনমতো, ঘি ১ টেবিল চামচ।

প্রণালি
অ্যাভোকাডোর খোসা ফেলে গ্রেট করে কেটে রাখুন। এবার একটি বাটিতে ডিম, চিনি, গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিন। পরে ফ্রাইপ্যানে তেল আর ঘি গরম হলে পাউরুটি ডিমের মিশ্রণে চুবিয়ে ফ্রাইপ্যানের গরম তেলে পাউরুটি বাদামি করে এপিঠ-ওপিঠ ভেজে নিন। এবার শেপ কাটার দিয়ে পাউরুটি পছন্দমতো শেপে কেটে দুই ভাগ করে নিন। তারপর এক অংশে অ্যাভোকাডো কুচি দিয়ে আরেক অংশ দিয়ে ঢেকে স্যান্ডউইচ তৈরি করে নিন।

ঈদের আনন্দ মানেই প্রিয়জনদের সঙ্গে আড্ডা, সুস্বাদু খাবার আর নিজেকে একটু বিশেষভাবে সাজিয়ে তোলা। নিখুঁত পোশাকের সঙ্গে যদি মানানসই মেকআপ না থাকে, তবে ঈদের সাজ যেন অপূর্ণ থেকে যায়। তবে উৎসবে ভারী মেকআপ নিয়ে দীর্ঘক্ষণ থাকা যেমন কষ্টের, তেমনি সময়ের অভাবে অনেকে খুব বেশি সাজতে পারেন না। তাই আজকের আয়োজনে
৫ ঘণ্টা আগে
রমজান মাসে দীর্ঘ সময় পানাহারে বিরত থাকার ফলে আমাদের শরীর ও ত্বক পানিশূন্যতায় ভোগে। পর্যাপ্ত পানির অভাবে শুধু যে তৃষ্ণা পায় তা নয়। এর সঙ্গে ক্লান্তি, তীব্র মাথাব্যথা, ত্বকের রুক্ষতা, পেশিতে টান এবং এমনকি রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘস্থায়ী পানিশূন্যতা শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ওপর
৭ ঘণ্টা আগে
আজ আপনার উদ্যম থাকবে তুঙ্গে। এতটাই যে সাধারণ চা বানাতে গিয়ে উত্তেজনায় কফি, এমনকি তাতে ভুল করে লবণও মিশিয়ে ফেলতে পারেন। অফিসে বস আপনাকে কাজের পাহাড় দেবে, কিন্তু সেই পাহাড় ডিঙিয়ে মনে মনে এভারেস্ট জয়ের প্ল্যান করবেন। সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না। কারণ, আজ আপনার লজিক ‘আইনস্টাইন’কেও হার...
৭ ঘণ্টা আগে
রমজান শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়, এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার এবং আত্মিক নবায়নের এক অনন্য মাস। বছরের এই ৩০ দিন আমাদের রুটিন বদলে যায়, মন নরম হয় এবং আত্মা পরিশুদ্ধ হয়। যদি আপনি দীর্ঘস্থায়ী কোনো ভালো অভ্যাস গড়তে চান, তবে রমজানই হলো তার শ্রেষ্ঠ সময়। একে বলা যেতে পারে আত্মার জন্য
১ দিন আগে