ধ্বংসস্তূপ থেকে উঠে রূপকথার জন্ম দিয়ে ইউরো ২০২০ জিতে নিয়েছে ইতালি। মাঠের খেলায় তারা যেমন ছিল অন্য রকম এক ফিনিক্স পাখি, ফ্যাশনেও তেমনি ছিল সবার থেকে ভিন্ন। ইউরো ২০২০ উপলক্ষে ইতালিয়ান লাক্সারি ফ্যাশন হাউস আরমানি ইতালি ফুটবল দলের অফিশিয়াল ট্রাভেল স্যুট নকশা করে। জ্যাকেটের কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতীয় সিনথেটিক ফ্যাব্রিক। হালকা নীল ও সাদার মিশেলে বানানো জ্যাকেট ও কালো রঙের ট্রাউজারের এ স্মার্ট স্যুট নজর কেড়েছে গোটা বিশ্বের–এ কথা বলা বাহুল্য। জ্যাকেটের ছিল দুটি ধরন। খেলোয়াড়দের জন্য ছিল কলার ছাড়া আর কোচ ও কোচিং স্টাফদের জন্য ছিল কলারসহ জ্যাকেট। তবে জ্যাকেট ও ট্রাউজারের রং সবার ছিল একই।
ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি বলেন, ‘স্বতঃস্ফূর্ততা, খেলার উপযোগী ও কমনীয়তাকে একত্র করে ডিজাইন করেছি। এমন একটি স্য়ুট তৈরি করেছি, যা পরতে হালকা। সঙ্গে টিমের গৌরব বয়ে বেড়াবে।’
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গ্যাব্রিয়েল গ্র্যাভিনা বলেছেন, ‘তারুণ্য, মার্জিত ও প্রত্যয়–এই তিনটি মৌলিক বৈশিষ্ট্যকে একত্র করে এই স্যুট ডিজাইন করার জন্য আরমানির ধন্যবাদ প্রাপ্য।’
ইউরো ২০২০ অনুষ্ঠিত হয় চলতি বছরের ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে বাজিমাত করে ইতালি।
আরমানির নকশা করা ট্রাভেল স্যুট এ বিজয়ের সঙ্গী হয়। খেলা পরবর্তী বিজয় শোভাযাত্রা, রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করাসহ সব আনুষ্ঠানিকতায় এ জ্যাকেট ও ট্রাউজার ইতালি দলের সঙ্গী ছিল।

কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
৯ ঘণ্টা আগে
অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
১২ ঘণ্টা আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
১৫ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
১৭ ঘণ্টা আগে