কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমন্ত্রিত হয়েছেন ফারনাজ আলম। তিনি একাধারে আন্তর্জাতিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার, সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উইমেন্স ওয়ার্ল্ডের পরিচালক। ২২ মে ফারনাজ আলম তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সাদা ফ্লোরাল একটি গাউন পরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রেখেছেন তিনি।
ফারনাজ আলম তাঁর ইনস্টাগ্রামে হ্যান্ডেলে লিখেছেন, ‘স্বপ্ন যেন সত্য়ি হলো। আমি একটু হলেও জানতাম, উইমেন্স ওয়ার্ল্ড ও কণা কসমেটিকসের উদ্য়োগ লাল গালিচায় পা রাখতে আমার পথ তৈরি করে দেবে। এত দিনের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও তীব্র ইচ্ছে আজ আমাকে এই প্রতিদান দিয়েছে। ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমি অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছি। এই মুহূর্তের কথা কখনোই ভুলব না। আমার মতো নারী উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। বাংলাদেশি হিসেবে ও বাংলাদেশের জন্য আমি গর্ববোধ করছি।’
বিদেশ বিভুঁইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে উৎসবের সপ্তম দিনে তিনি পরেন ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘আমেলিয়া ক্যাসাব্লাঙ্কা’র গাউন। পায়ে গলিয়েছেন স্প্যানিশ লাক্সারি ব্র্যান্ড ‘মানোলো ব্লানিকে’র জুতা। কানে পরেছেন ফরাসি ব্র্যান্ড কার্তিয়েরের দুল। মেকআপ করেছেন তাঁর সিগনেচার কণা কসমেটিকস দিয়েই।
২০২২ সালের ৭ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফ্যাশন উৎসব ‘মিডল ইস্ট ফ্যাশন উইক’-এ বাংলাদেশের ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন ফারনাজ আলম। সে বছরের মার্চে অনুষ্ঠিত মিডল ইস্ট ফ্যাশন উইকের প্রথম আসর অটাম-উইন্টার কালেকশনেও অংশ নিয়েছিলেন তিনি।
তথ্যসূত্র: ইনস্টাগ্রাম

অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
২ ঘণ্টা আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
৫ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
৭ ঘণ্টা আগে
আমাদের আচরণ, জীবনযাত্রার পছন্দ কিংবা দৈনন্দিন অভ্যাস—এগুলো আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করে থাকি। কিন্তু সম্পূর্ণটাই কি আমরা নিয়ন্ত্রণ করি? এই বিষয়গুলো কিছুটা নিজেদের নিয়ন্ত্রণে আর কিছুটা লুকিয়ে আছে শরীরের ভেতরের জিনের অদৃশ্য সংকেতে। দীর্ঘকাল ধরে ধারণা করা হতো, আমাদের ব্যক্তিত্ব বা পছন্দ শুধু পরিবেশ...
৯ ঘণ্টা আগে