ভালো বন্ধু জীবনে খুব প্রয়োজন। একজন ভালো বন্ধু তোমাকে অনেক সাহায্য করবে। ভালোবাসবে। বন্ধুরা পাশে থাকলে জীবন অনেক সহজ মনে হয়। তাই বন্ধুত্বের বিকল্প নেই। বন্ধুত্বের বন্ধন নিয়ে লেখা অনেক গল্পের বইয়ের মধ্যে একটি বইয়ের নাম ‘পাতার নৌকা’। তুমি হয়তো ভাবতে পারো, পাতার আবার নৌকা হয় নাকি! এটা দেখতে কেমন? জানো তো, গল্পে সবই সম্ভব। আর এ-ও নিশ্চয় শুনেছ, পিঁপড়া অনেক পরিশ্রমী প্রাণী। পিঁপড়ার দল খুব ধীরে কাজ করে ঠিকই, কিন্তু অনবরত করতে থাকে। একসময় তারা সফল হয়। ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে তারা পাহাড়ের চূড়ায়ও পৌঁছাতে পারে।
গল্পটি পিঁপড়া, মৌমাছি, প্রজাপতিদের নিয়ে। পিঁপড়ার মেয়ে কাটুম একদিন তার মাকে বলল, অন্য এক দেশে বেড়াতে যাবে। মা সন্দিহান হয়ে যায়।
কাটুমকে বলে, নদী পেরিয়ে কেমন করে যাবে। নদীতে যে কাটুম ডুবে যাবে। কিন্তু নাছোড়বান্দা কাটুম নদী পেরিয়ে দূর দেশে যেতে চায়। কাটুম একটা বুদ্ধি বের করে। সে তার মাকে বলে, ‘আমরা পাতার নৌকায় করে যাব।’
কাটুমের এই ইচ্ছে পূরণ করতে ব্যাকুল হয়ে ওঠে গাছ। সে পাতা দিল। আর সেই পাতা দিয়ে মা পিঁপড়া পাতার নৌকা বানাল। কাটুম অন্য দেশে যাবে বলে তার সফরসঙ্গী হওয়ার ইচ্ছে প্রকাশ করে ঘাসফড়িং, মৌমাছি ও প্রজাপতি। কাটুমও তাদের নিতে রাজি হয়ে গেল।
মা পিঁপড়া ও কাটুম পাতার নৌকার মাঝখানে বসল। অন্য দেশে যাওয়ার আনন্দে কাটুম তো খুশিতে গদগদ। নৌকার দাঁড় ধরল ঘাসফড়িং ও পাল তুলল প্রজাপতি।
আর মৌমাছি বইঠা চালানোর দায়িত্ব নিল। সবাই মিলে আনন্দ করতে করতে অন্য এক দেশে বেড়াতে গেল।
বইয়ের নাম: পাতার নৌকা
লেখক: দীপু মাহমুদ
প্রকাশনী: পঙ্খীরাজ
মূল্য: ৬০ টাকা

চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
৯ ঘণ্টা আগে
কর্মব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য সময় বের করা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। ভোরের আলসেমি কাটিয়ে ঘুম থেকে ওঠা কিংবা কাজের ফাঁকে ব্যায়াম করার মতো সময় অনেকের হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে তাদের মনে প্রশ্ন জাগে, রাতে বা সন্ধ্যায় ব্যায়াম করা কি আদৌ স্বাস্থ্যকর? দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল, রাতের শরীরচর্চা...
১১ ঘণ্টা আগেমেঘ আর কাশফুল তো আছেই; খাবারের ঘ্রাণও জানান দেয়, শরৎ এসেছে। শহরে থাকুন আর গ্রামে, এই ঋতুতে নাকে লাগবে জ্বাল দেওয়া তালের রসের ঘ্রাণ। শরৎ এসেছে মানে তালের বড়া, পায়েস, পিঠা বা ক্ষীরের কথা মনে হবে কোনো উসকানি ছাড়াই।
১৮ ঘণ্টা আগে
ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় সেদ্ধ ডিম প্রায় সবার পছন্দ। অনেকে সকালের তাড়াহুড়োয় সময় বাঁচাতে একসঙ্গে বেশ কয়েকটি ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেন। সাধারণ কাঁচা ডিমের চেয়ে সেদ্ধ ডিম দ্রুত পচনশীল। কারণ, সেদ্ধ করার ফলে ডিমের খোসার ভেতরের প্রাকৃতিক সুরক্ষা কবচ নষ্ট হয়ে যায়।
১৯ ঘণ্টা আগে