আপনি যদি অ্যাডভেঞ্চার, হাইকিং এবং মেঘ-পাহাড়ের দৃশ্য পছন্দ করেন, তবে অক্টোবর-নভেম্বরে পাহাড়ে ট্রেকিং বুদ্ধিমানের কাজ হবে। সময়টা ট্রেকিংয়ের জন্য চমৎকার হলেও কিছু বিশেষ ঝুঁকি থেকেই যায়। তাই নিরাপদে ট্রেকিং সম্পন্ন করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস বিবেচনায় নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়ুন।
শরতের এই শেষ সময়ে আবহাওয়া দ্রুত বদলায় এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কমে। এ সময় নেপাল কিংবা ভারতের বিভিন্ন ট্রাকে হাইপোথার্মিয়া এড়াতে ফ্লিস জ্যাকেট, রেইন জ্যাকেট, টুপি ও গ্লাভস পরে নিতে হবে।
সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেখে পরিকল্পনা করুন এবং অপ্রত্যাশিত অন্ধকার এড়াতে অবশ্যই হেডল্যাম্প সঙ্গে রাখুন।
যাত্রার আগে রেঞ্জার স্টেশন বা সাম্প্রতিক ট্রিপ রিপোর্ট দেখে নির্ভরযোগ্য পানির উৎস সম্পর্কে নিশ্চিত হোন এবং পর্যাপ্ত পানি ও ওয়াটার ফিল্টার সঙ্গে নিন।
শুকনো পাতা ট্রেইলে জমে থাকা পাথর ও গাছের শিকড় ঢেকে ফেলে। ভেজা পাতা পিচ্ছিল হয়, তাই ভারসাম্য বজায় রাখতে ট্রেকিং পোল ব্যবহার করুন।
এ ছাড়া খাড়া ও দুর্গম পাহাড়ি পথে ওঠার আগে শরীরের পেশিগুলোকে হালকা ব্যায়াম বা ওয়ার্ম-আপের মাধ্যমে প্রস্তুত করে নিন, যাতে টান না ধরে বা ব্যথা না লাগে। অভিজ্ঞ ট্র্যাকার বা স্থানীয় গাইডের নির্দেশ মেনে চলুন। কোনো অবস্থাতেই দলছুট হয়ে একা এগিয়ে যাবেন না বা তাড়াহুড়ো করে দৌড়াবেন না।
সূত্র: উইন্ড উড হাইকিং

শরতের স্নিগ্ধ আলোয় রাঙামাটির কাপ্তাই হ্রদ সেজেছে এক অপরূপ সৌন্দর্যে। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে তুলার মতো সাদা মেঘ। মেঘের ছায়া হ্রদের বিস্তীর্ণ নীলাভ জলরাশিতে পড়েছে। চারপাশের প্রগাঢ় সবুজ পাহাড়গুলো যেন আরও জীবন্ত ও ঝলমলে হয়ে উঠেছে।
৩ ঘণ্টা আগে
মাথা ঢাকার রীতি পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে এতটাই পুরোনো যে এর ইতিহাস খুঁজতে গেলে ফিরে যেতে হয় খ্রিষ্টপূর্ব যুগে। আজকের দিনে মাথার ওড়না, স্কার্ফ, ঘোমটা কিংবা টুপিকে আমরা কখনো ধর্মীয় অনুশীলন, কখনো ফ্যাশন, আবার কখনো ঐতিহ্যবাহী পোশাকের অংশ হিসেবে দেখি। কিন্তু ইতিহাসের পাতায় এসব আবরণের অর্থ ছিল আরও...
১৯ ঘণ্টা আগে
কখনো কি খেয়াল করেছেন, আপাতদৃষ্টে জীবনে সবকিছু থাকা সত্ত্বেও মাঝে মাঝে আপনার ভেতরে অদ্ভুত একধরনের শূন্যতা তৈরি হয়। মনে হয় যেন হাজার মানুষের ভিড়ে থেকেও আপনি নিঃসঙ্গ, জীবনে অসংখ্য অর্জন থাকা সত্ত্বেও কোনো অর্জনই আসলে যথেষ্ট মনে হয় না! কী একটা যেন নেই। সত্যজিৎ রায়ের ভাষায়, এমন কিছু একটা নেই, যেটা...
১ দিন আগে
দুর্গাপূজার আনন্দ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পূজার আনন্দ নতুন পোশাক ছাড়া একেবারেই অসম্পূর্ণ। ষষ্ঠী থেকে দশমী—প্রতিটি দিনের জন্য নিখুঁত এবং আরামদায়ক পোশাক বেছে নিতে কেনাকাটার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। পূজার পোশাক কেনার সময় কিছু বিষয় বিবেচনায় রাখলে পূজায় স্টাইলিশ লুকে ঘুরে বেড়ানোর...
১ দিন আগে