পছন্দের গয়না কি শুধুই অলংকার? ভালোবাসার নেকলেসটি হয়তো মনে করিয়ে দেয় কোনো প্রিয়জনের কথা। অথবা এক জোড়া কানের দুলে হয়তো গেঁথে থাকে খুব কাছের কারও স্মৃতি! শখ করে গড়িয়ে আনা নাকফুলটি হয়তো জানে, কী করে মুহূর্তেই মনটা ভালো করে দিতে হয়।
গয়না পরার জন্য তাই আমাদের নানান বায়না! কিন্তু সেই গয়নাই যদি হঠাৎ মন খারাপ করে দিতে শুরু করে? হ্যাঁ, এমনটিও হওয়া সম্ভব, যদি প্রিয় অলংকারই হয় শারীরিক অস্বস্তির কারণ। বলা হচ্ছে জুয়েলারি অ্যালার্জির কথা। এ সমস্যা যাঁদের রয়েছে, তাঁরাই জানেন এটা শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
গয়না পরলেই ত্বক হয়ে উঠছে লালচে অথবা দেখা যাচ্ছে ছোট ছোট গুটি। কিংবা কখনো আবার ফোসকাই পড়ে যাচ্ছে! এসব লক্ষণ থাকলে ধরে নেওয়া যেতে পারে, আপনার জুয়েলারি অ্যালার্জি আছে। এমন হলে নিয়ে ফেলতে হবে বিশেষজ্ঞের পরামর্শ।
গয়নায় অ্যালার্জি তখনই দেখা দেয় যখন কোনো ব্যক্তির ত্বক কোনো নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে সংবেদনশীল হয় এবং গয়নায় সেই ধাতুর উপস্থিতি থাকে। ত্বকের অন্যান্য অ্যালার্জি থেকে একে আলাদা করে চেনার উপায়টাও সহজ। সাধারণত শরীরের যে জায়গায় গয়না পরা হয়, সেই জায়গাজুড়ে এর লক্ষণগুলো দেখা যেতে থাকে।
এ ধরনের সমস্যা যাঁদের রয়েছে, নাক বা কান ফোঁড়ানোর সময় তাঁদের অবশ্যই বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ, এ সময় গয়নার ধাতুগুলো কেবল বাইরের ত্বকের সংস্পর্শেই আসে না, ভেতরের ত্বককেও ছুঁয়ে থাকে। তাই ক্ষতি হওয়ার আশঙ্কা এ সময়ই তাঁদের বেশি।
সাধারণত নিকেলকে এ ধরনের সমস্যা তৈরির জন্য দায়ী করা হয়। নিকেলের কারণে অ্যালার্জির প্রতিক্রিয়ায় ভোগার উদাহরণটা বেশি। তাই অনেক ক্ষেত্রে গয়নার বিবরণে লেখা থাকে ‘নিকেলমুক্ত’। তবে এটিই যে একমাত্র অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান, এ কথা ঠিক নয়। কিছু দুর্ভাগা মানুষের স্বর্ণেও আছে অ্যালার্জি!
তাহলে উপায় উপায় কিন্তু অনেক আছে। অ্যালার্জির জন্য আপনি একটা ঘরোয়া আয়োজনের দুপুরে বা বিকেলের দাওয়াতে নিজেকে সাজিয়ে তুলবেন না, তা তো হয় না; বরং এই সমস্যার প্রতিকার কী হতে পারে, সেটি খুঁজে বের করতে নিন বিশেষজ্ঞের পরামর্শ।
অল্প মাত্রার অ্যালার্জির ক্ষেত্রে ছোট্ট একটা টিপস। যদি ছোট কোনো গয়না, যেমন আংটির ক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে এর ধাতুতে আপনার অ্যালার্জি রয়েছে, সেই আংটির ভেতরের দিকটায় দিয়ে দিন নেইলপলিশের বেইজ কোটের পরত। তাতে ধাতু সরাসরি আপনার ত্বকে লাগবে না, অ্যালার্জিক প্রতিক্রিয়াও
থাকবে দূরে। তাই সমস্যা থাকলে ভয় না পেয়ে সমাধান খুঁজুন, আর সাজুন মনের মতো করে।

কখনো ভেবে দেখেছেন, আমাদের শরীরের ভেতরে ঘটে ক্ষুধা, ভয়, আনন্দ, হাসি বা কান্নার মতো অনুভূতিগুলো আমরা কীভাবে টের পাই? শরীরের ভেতরের এই সংকেতগুলো আমাদের মস্তিষ্কে পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় ইন্টারোসেপশন বা অন্তঃসংবেদন। গবেষকেরা একেই বলছেন মানুষের অতীব গুরুত্বপূর্ণ ষষ্ঠ...
৯ ঘণ্টা আগে
নিয়মিত স্কিন স্ন্যাকস খাওয়ার অভ্যাস করলে ত্বকের অকাল বার্ধক্য বা বয়সের ছাপ প্রতিরোধ করা সম্ভব হয়। এটি ত্বকের তেল গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণে রেখে ব্রণের সমস্যা কমিয়ে আনে। বড় বিষয়, এটি কোনো কৃত্রিম উপায় নয়; বরং প্রাকৃতিক পুষ্টির মাধ্যমে ত্বকের আসল টেক্সচার ও গ্লো ফিরিয়ে আনার সবচেয়ে নিরাপদ মাধ্যম...
১২ ঘণ্টা আগে
অনেকে সকালের তাড়াহুড়োয় বিছানা না গুছিয়ে বেরিয়ে পড়েন। ফলে দিন শেষে যখন বাড়ি ফেরেন, তখন অগোছালো বিছানা দেখলে ক্লান্তি আরও বেশি ভর করে শরীরে। দিনের শুরুতে মাত্র দুই মিনিট সময় নিয়ে বিছানাটি গুছিয়ে ফেলুন। চাদর টেনে সোজা করা, কাঁথাগুলো ভাঁজ করা আর বালিশগুলো জায়গায় রাখা—এই সামান্য কাজটুকুই আপনার পুরো...
১৪ ঘণ্টা আগে
স্পেনের জনপ্রিয় খাবারের তালিকায় স্প্যানিশ টর্টিলা বেশ পরিচিত একটি নাম। আলু, ডিম, পেঁয়াজ ও অলিভ অয়েলের মতো সহজ কয়েকটি উপকরণে তৈরি হয় এই খাবার। নরম আলু, পেঁয়াজ ও ডিমের মোলায়েম মিশ্রণে তৈরি এই পদ তৈরি যেমন সহজ, স্বাদেও তেমনি অনন্য। আলু ৪টি, বড় পেঁয়াজ ১টি, ডিম ৬টি, অলিভ অয়েল প্রয়োজনমতো, লবণ এবং...
১৬ ঘণ্টা আগে