পর্যটকবান্ধব থাইল্যান্ডে এবার কমছে পর্যটকদের থাকার মেয়াদ! পর্যটকদের ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ‘ভিসামুক্ত’ থাকার মেয়াদ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ৯০টির বেশি দেশের পর্যটকদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করার সিদ্ধান্ত জানিয়েছে থাইল্যান্ডের মন্ত্রিসভা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি থাইল্যান্ড। দেশটির অর্থনীতির বড় অংশ দাঁড়িয়ে আছে পর্যটনশিল্পের ওপর। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় অপরাধে বিদেশিদের জড়িত থাকার পরিপ্রেক্ষিতে দেশটির সরকার এই কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
বর্তমানে ইউরোপের শেনজেনভুক্ত ২৯টি দেশ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশের নাগরিকেরা থাইল্যান্ডে ভিসা ছাড়া সর্বোচ্চ ৬০ দিন থাকার সুযোগ পাচ্ছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই ৬০ দিনের স্বয়ংক্রিয় সুবিধা বাতিল করে দেশভিত্তিক পর্যটকদের থাকার মেয়াদ কমিয়ে ৩০ দিন এবং ক্ষেত্রবিশেষে ১৫ দিন করা হবে। তবে পর্যটকেরা চাইলে ইমিগ্রেশন অফিসে গিয়ে উপযুক্ত কারণ দেখিয়ে একবার এই ভিসার মেয়াদ বাড়াতে পারবেন।
থাইল্যান্ডের জিডিপিতে পর্যটন খাতের অবদান ১০ শতাংশের বেশি। তবে বর্তমানে বিদেশি পর্যটকদের আগমন করোনা-পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক কম। ২০২৫ সালের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে পর্যটকদের সংখ্যা ৩ দশমিক ৪ শতাংশ কমে গেছে। তা সত্ত্বেও, অর্থনীতি সচল করার চেয়ে আন্তর্জাতিক অপরাধ চক্র দমন এবং ভিসাব্যবস্থার অপব্যবহার রোধ করাকে এখন বেশি অগ্রাধিকার দিচ্ছে থাই সরকার।

ভাবুন তো, যাঁর নিজের পাত্রই শূন্য, তিনি সেখান থেকে অন্যদের পাত্র কী করে পানিতে পূর্ণ করবেন? তাই অন্যকে ভালো রাখার প্রথম শর্ত হচ্ছে—নিজেকে ভালো রাখা। সে জন্য ‘মি টাইম’ বের করাটা জরুরি। অর্থাৎ, নিজের মতো সময় কাটানোর অবকাশ পেতে হবে।
১ মিনিট আগে
মানসিক শান্তির অন্যতম উপায় হয়ে উঠেছে ভ্রমণ। কিন্তু সাধ থাকলেও অনেক সময় সাধ্যের কারণে ভ্রমণপিয়াসি মানুষদের ঘরেই বন্দী থাকতে হয়। অনেকে ভাবেন, লটারি না জিতলে দুনিয়া ঘুরে দেখা সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হলো, ভ্রমণের জন্য লটারির টিকিটের চেয়ে বেশি প্রয়োজন সঠিক কৌশল। কম খরচে বিশ্বভ্রমণের সেরা উপায়গুলো...
৪ ঘণ্টা আগে
হামোম তনু বাবু। অনেকে তাঁকে চেনেন মণিপুরি জাদুঘরের রূপকার হিসেবে। নিজ সম্প্রদায়ের ইতিহাস গতিশীল রাখার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে তিনি তিলে তিলে তৈরি করেছেন এই সংরক্ষণশালা বা জাদুঘর। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরের নাম চাউবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল...
৫ ঘণ্টা আগে
বিমান পরিষেবার অস্কারখ্যাত স্কাইট্র্যাক্সের সাম্প্রতিক বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বড়সড় ধাক্কা খেয়েছে ইউরোপ। ১৯৯৯ সাল থেকে লন্ডনভিত্তিক এই সংস্থা প্রতিবছর বিশ্বসেরা বিমান সংস্থাগুলোকে সর্বোচ্চ ‘৫-স্টার’ রেটিং দিয়ে আসছে। কোনো ধরনের গ্রাহক রিভিউ অথবা জনমতের ওপর ভিত্তি করে নয়, বরং সম্পূর্ণ নিজস্ব...
৬ ঘণ্টা আগে