Ajker Patrika

বানিয়ে ফেলুন আচারি পালংশাক

ফিচার ডেস্ক, ঢাকা 
বানিয়ে ফেলুন আচারি পালংশাক
আচারি পালংশাক। ছবি: সংগৃহীত

এই ঋতুতে সাধারণত পালংশাকের চাষ হয় না। তবে আজকাল অল্প পরিমাণে প্রায় পুরো বছর চাষ হচ্ছে বলে বাজারে এই শাক পাওয়া যায়। পালংশাকের স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন আচারি পালংশাক। এতে পালংশাকের সঙ্গে রসুন, সরিষার তেল, পাঁচফোড়ন ও মসলা দিয়ে তৈরি হয় সুগন্ধিযুক্ত এই আচার। পালংশাকের প্রচলিত স্বাদের বাইরে নতুন কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করা যায় এই আচার।

উপকরণ

পালংশাক ২৫০ গ্রাম, রসুন ২ টেবিল চামচ, হলুদ ও মরিচগুঁড়া ১ চা-চামচ করে, আচারের মসলা ১ চা-চামচ, গরমমসলা ১ চা-চামচ, ভিনেগার ২ টেবিল চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ ও লবণ পরিমাণমতো, পাঁচফোড়ন ১ চা-চামচ, শুকনা মরিচ ২টি।

প্রণালি

পালংশাক ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর শাকগুলো কেটে রাখুন। রসুনের খোসা ছাড়িয়ে কুচি করে নিন। এবার একটি প্যানে সরিষার তেল গরম করে পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিন। এরপর কুচি করা রসুন দিয়ে হালকা ভেজে নিন। রসুনের সঙ্গে লবণ, হলুদ ও মরিচগুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার কাটা পালংশাক দিয়ে রান্না করুন। শাক নরম হয়ে এলে গরমমসলা ও আচারের মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আচারের মসলা দেওয়ার পর শাক আর বেশি ভাজার প্রয়োজন নেই। চুলা থেকে নামিয়ে শাকের মিশ্রণটি কিছুটা ঠান্ডা করে নিয়ে এতে এক টেবিল চামচ ভিনেগার এবং এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আচারি পালংশাক।

পরিবেশন

রুটি, পরোটা, পুরি বা তন্দুরি রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন।

সূত্র: আভাস রেসিপিস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত