Ajker Patrika

রঙিন সবজি দিয়ে লাবড়া

ফিচার ডেস্ক
রঙিন সবজি দিয়ে লাবড়া

লাবড়া খেতে অনেকেই ভালোবাসেন। এখন বাজারে নানা ধরনের সবজি পাওয়া যাচ্ছে, সেগুলো দিয়ে সহজেই লাবড়া তৈরি করে নিতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

মিষ্টি কুমড়া, আলু, পটল, বেগুন, কাঁচা কলা, বরবটি, কচুর মুখি, গাজর, পেঁপে ১ কাপ করে, পাঁচফোড়ন এক চা-চামচ, শুকনা মরিচ দুই-তিনটা, তেজপাতা দুটি, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনেগুঁড়ো এক চা-চামচ করে, সরিষার তেল ৫ টেবিল চামচ, ঘি এক টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো।

প্রণালি

সব সবজি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এক সাইজ করে ডুমোডুমো করে কেটে নিন। কড়াইতে সরিষার তেল গরম হলে পাঁচফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে ফোড়ন দিন। পরে আদা বাটা, কাঁচা মরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে নিন। এবার এক এক করে সব সবজি দিয়ে কষিয়ে নিন। এবার সবজির ভেতরে প্রত্যেকটা মসলা দিয়ে আবারও কষিয়ে নিন। স্বাদমতো লবণ দিয়ে দিন। এভাবে পাঁচ সাত মিনিট রান্না করুন। পরে পরিমাণ মতো পানি দিন। ঢাকনা দিয়ে রান্না করুন আরও ১০ মিনিট। মাঝে একবার নেড়ে দিন যেন তলায় লেগে না যায়। সবজি সিদ্ধ হয়ে নরম হয়ে গেলে খুন্তি দিয়ে সামান্য নেড়ে চিনি দিয়ে দিন। সবশেষে ঘি আর ভাজা মসলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন এবং ঢাকনা দিয়ে রাখুন কিছুটা সময়। তৈরি হয়ে গেল লাবড়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত