
জন্মদিন মানেই কেক, মোমবাতি আর ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গান; এই দৃশ্য আমাদের কাছে বেশ পরিচিত। কিন্তু পৃথিবীর সব দেশে জন্মদিনের টেবিলে যে কেকই থাকবে, এমন নয়। কোথাও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে পরিবেশন করা হয় লম্বা নুডলস, কোথাও জন্মদিনের বিশেষ খাবার মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশের প্রতীক। আবার কোনো দেশে জন্মদিনের আয়োজন মানেই বড়সড় ভোজ। অর্থাৎ জন্মদিনের খাবার শুধু স্বাদের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে সংস্কৃতি, বিশ্বাস ও পারিবারিক ঐতিহ্য।
চীনে জন্মদিনের অন্যতম ঐতিহ্যবাহী খাবার হলো শৌ মিয়ান বা লংজিভিটি নুডলস। নামের মতোই এই নুডলস বেশ লম্বা হয়। এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ ও সুস্থ জীবনের প্রত্যাশা। প্রচলিত রীতি অনুযায়ী, নুডলস না কেটে পুরোটা খাওয়ার চেষ্টা করা হয়। এটি কেটে ফেলা জীবনের দৈর্ঘ্য কমিয়ে দেওয়ার প্রতীক। জন্মদিনে শৌ তাও নামের পিচ আকৃতির মিষ্টি বানও পরিবেশন করা হয়, যা চীনা সংস্কৃতিতে দীর্ঘায়ু ও অমরত্বের প্রতীক হিসেবে ধরা হয়।

দক্ষিণ কোরিয়ায় জন্মদিনের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে মিয়কগুক বা সামুদ্রিক শৈবালের স্যুপ। মজার বিষয় হলো, এটি কোনো মিষ্টি খাবার নয়। সন্তান জন্মের পর মায়েদের পুষ্টি ও শক্তি ফিরে পেতে এই স্যুপ খাওয়ানো হয়। তাই জন্মদিনে মিয়কগুক খাওয়ার মধ্য দিয়ে মায়ের কথা স্মরণ এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বর্তমানে কোরিয়ায় পশ্চিমা ধাঁচের জন্মদিনের কেকও জনপ্রিয়, তবে মিয়কগুকের ঐতিহ্য এখনো বেশ শক্তিশালী।
ভারতে অঞ্চল ও সংস্কৃতিভেদে জন্মদিনের খাবারে বেশ বৈচিত্র্য দেখা যায়। ক্ষীর, গোলাপজাম, পায়েস বা পায়াসাম, হালুয়া এবং বিভিন্ন ধরনের মিষ্টি জন্মদিনের আয়োজনে জায়গা করে নেয়। অনেক পরিবারে জন্মদিনের ব্যক্তিকে বড়দের আশীর্বাদ নেওয়ার পর মিষ্টি খাওয়ানো হয় এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের মধ্যে মিষ্টি ভাগ করে দেওয়া হয়। বর্তমানে কেকের প্রচলন থাকলেও জন্মদিনে মিষ্টির উপস্থিতি আবশ্যক।

রাশিয়ার কিছু জন্মদিনের আয়োজনে কেকের বদলে বিশেষ ধরনের পাই পরিবেশন করা হয়। এর সবচেয়ে মজার দিক হলো, কখনো কখনো পাইয়ের ভেতরে গোপন বার্তা বা শুভকামনা রাখা হয়। অর্থাৎ খাবারের স্বাদের পাশাপাশি এর ভেতরে লুকিয়ে থাকা শুভকামনাটিও জন্মদিনের আয়োজনকে বিশেষ করে তোলে।
জার্মানিতে জন্মদিনের কেক থাকলেও এর কিছু ঐতিহ্য বেশ আলাদা। শিশুদের জন্য গেবুর্টস্টাগস্ক্রানৎস নামে মালার মতো দেখতে একটি কেক তৈরি করা হয়। এতে মোমবাতি রাখার জন্য আলাদা জায়গা থাকে এবং মাঝখানে একটি অতিরিক্ত মোমবাতি থাকে, যাকে জীবনের আলো হিসেবে ধরা হয়।
ব্রাজিলে জন্মদিনের আয়োজন ব্রিগাদেইরো ছাড়া যেন অসম্পূর্ণ। কনডেন্সড মিল্ক, কোকো পাউডার ও মাখন দিয়ে তৈরি ছোট গোলাকার চকলেট মিষ্টি এটি। সাধারণত এর ওপর চকলেট স্প্রিংকলস দেওয়া হয়। জন্মদিনের টেবিলে ব্রিগাদেইরোর পাশাপাশি চিকেন ক্রোকেট, ছোট পট পাই ও নারকেলের মিষ্টিও দেখা যায়।
নাইজেরিয়ায় জন্মদিনের আয়োজন অনেকটাই বড়সড় পারিবারিক ভোজের মতো। সেখানে জোলোফ রাইস জন্মদিনের অন্যতম জনপ্রিয় খাবার। টমেটো দিয়ে তৈরি এই এক পাত্রের ভাতের সঙ্গে ফ্রাইড রাইস, ঝাল মাংসের স্কিউয়ার সুয়া, পাফ পাফ এবং বিভিন্ন নাশতা পরিবেশন করা হয়।
ঘানায় শিশুর প্রথম জন্মদিনে ওটো নামের একটি ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের রীতি রয়েছে। এটি মূলত ভর্তা করা ইয়াম, পাম অয়েল ও সেদ্ধ ডিম দিয়ে তৈরি। শিশুর বেড়ে ওঠা এবং প্রথম বছরটি সুস্থভাবে পার করার জন্য কৃতজ্ঞতা প্রকাশের সঙ্গে এই খাবারের ঐতিহ্য জড়িয়ে আছে।
তুরস্কের জন্মদিনের আয়োজনে পশ্চিমা ধাঁচের কেক বর্তমানে জনপ্রিয় হলেও ঐতিহ্যবাহী খাবারেরও গুরুত্ব রয়েছে। লোকুম বা তুর্কি ডিলাইট, বাকলাভা, বিভিন্ন ধরনের বোরেক এবং বড় আয়োজন হলে কাবাব ও গ্রিল করা মাংস পরিবেশন করা হয়।
অস্ট্রেলিয়ার শিশুদের জন্মদিনের পার্টিতে বেশ পরিচিত খাবার ফেরি ব্রেড। সাদা পাউরুটির ওপর মাখন লাগিয়ে তার ওপর রঙিন স্প্রিংকলস ছড়িয়ে দেওয়া হয়। দেখতে সাধারণ হলেও অস্ট্রেলিয়ার শিশুদের জন্মদিনের আয়োজনে এটি দীর্ঘদিনের জনপ্রিয় খাবার। ল্যামিংটন, পাভলোভা ও সসেজও বিভিন্ন জন্মদিনের পার্টিতে দেখা যায়।
সূত্র: বার্থডে র্যারেটি

চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে মাথা মুছে নেওয়া আমাদের দৈনন্দিন জীবনের একেবারে পরিচিত অভ্যাস। কেউ গোসলের পর বড় তোয়ালে দিয়ে চুল শক্ত করে পেঁচিয়ে রাখেন, কেউ আবার দ্রুত শুকানোর জন্য জোরে ঘষে পানি তুলে নেন। অথচ ভেজা অবস্থায় চুল নাজুক থাকে। এ সময় অতিরিক্ত ঘর্ষণ, টান বা ভুলভাবে তোয়ালে ব্যবহারের কারণে চুল ভেঙে...
১ ঘণ্টা আগে
থাই রন্ধনশিল্পের অন্যতম রিফ্রেশিং ও আরামদায়ক একটি খাবার হলো টম খা গাই। এটি মূলত নারকেলের দুধ ও মুরগির মাংস দিয়ে তৈরি একধরনের সুগন্ধি ও ক্রিমি থাই স্যুপ। থাই ভাষায় টম মানে সেদ্ধ করা, খা মানে গালঙ্গাল বা লেমনগ্রাসের মতো একটি সুগন্ধি আদা এবং গাই মানে মুরগির মাংস। নারকেলের দুধের স্মুথ ক্রিমি টেক্সচার...
৫ ঘণ্টা আগে
কখনো কখনো মনে হয়, আমরা যেন হঠাৎ করেই ফিরে গেছি নব্বইয়ের দশকে। কার্গো প্যান্ট, স্লিপ ড্রেস, মিনিমালিস্ট ফ্যাশন, কেট মসের পুরোনো স্টাইল—সবকিছুই আবার ফিরে আসছে। ওসিস আবার কনসার্ট করছে, পুরোনো গান নতুন করে জনপ্রিয় হচ্ছে।
১৫ ঘণ্টা আগে
আধুনিক বিভিন্ন প্রযুক্তির নাম যে শত বা হাজার বছর আগের কোনো নাম থেকে নেওয়া, সেটা আমরা খুব একটা জানি না। মোবাইল ফোনের সঙ্গে হেডফোন কিংবা ল্যাপটপে তারহীনভাবে সংযোগ করতে গেলে ব্লুটুথ নামটির সঙ্গে পরিচয় থাকবেই। আধুনিক এই প্রযুক্তির নাম অবশ্য মোটেও আধুনিক নয়। এর পেছনে রয়েছে হাজার বছরের বেশি পুরোনো...
১৬ ঘণ্টা আগে