লন্ডনে গত শুক্রবার শুরু হয়েছে লন্ডন ফ্যাশন উইক। বসন্ত ও গ্রীষ্মের ফ্যাশনকে প্রাধান্য দিয়ে এবারের আসরে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফ্যাশন উইকটির সহ-আয়োজক এবং জনপ্রিয় উপস্থাপিকা আনা উইন্টুর।
লন্ডন ফ্যাশন উইকের জমকালো সন্ধ্যায় উপস্থিত ছিলেন ব্রিটিশ ভোগের সম্পাদক এডওয়ার্ড এনিনফুল। এ সময় ড্রুরি লেনের থিয়েটার রয়্যালে অংশ নেন শিল্প, ফ্যাশন ও রাজপরিবারের অনেক সদস্য। ছিলেন রাজা তৃতীয় চার্লসের ভাতিজি রাজকন্যা ইউজিন ও বিয়াট্রিস। র্যাপ আর গান দিয়ে মঞ্চ মাতিয়ে তোলেন স্ট্রমজি ও এফকেএ টুইগস।
আসরের লালগালিচায় হেঁটেছিলেন কেট মস, কারা ডেলিভিংনে, অ্যাডোয়া আবোয়া, অ্যাশলে গ্রাহাম ও পালোমা এলসেসারের সঙ্গে
অভিনেত্রী সিয়েনা মিলার।
ডিজাইনারদের মধ্যে ছিলেন অজওয়াল্ড বোয়াটেং ও স্টেলা ম্যাককার্টনি। সাদা ও ডাবল ব্রেস্টেড ট্রাউজার স্যুটে হাজির ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। নারীদের হ্যাট নির্মাতা স্টিফেন জোনস পরেন নিজের তৈরি টুপি। টিকটক-তারকা খাবি লেম কালো টাই দিয়ে নজর কাড়েন।
স্ট্র্যাপলেস গাউনে লন্ডন ফ্যাশন উইকের রং কেড়ে নেন কণ্ঠশিল্পী রিটা ওরা। অতিথিদের তালিকায় আরও ছিলেন অভিনেতা জেমস ম্যাকঅ্যাভয়, গেম অব থ্রোনস তালকা এমিলিয়া ক্লার্ক, টিভি সিরিজ ব্রিজারটনের নিকোলা কাফলান ও সিমোন অ্যাশলে।
লন্ডনের ফ্যাশনসন্ধ্যায় ব্রিটিশ সংস্কৃতি উদ্যাপনের কোনো কমতি ছিল না। লালগালিচা অনুষ্ঠান ছিল রোমাঞ্চকর ও উচ্ছল আনন্দের মিশ্র অনুভূতি। এবারের আসরে লন্ডনের চিরচেনা ফ্যাশন নিখুঁতভাবে প্রদর্শন করেন আয়োজকেরা। পাঁচ দিনব্যাপী লন্ডন ফ্যাশন উইক চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। লন্ডন ফ্যাশন উইকের শেষ দিনের আয়োজনে থাকবে বিখ্যাত ফ্যাশন হাউস এইট অন এইট, আপুজানসহ বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানের মেনস ও ওমেনস ওয়্যারের জমকালো ক্যাটওয়াক শো।
আর সন্ধ্যার আয়োজনে থাকবে লন্ডনভিত্তিক কলম্বিয়ান-চিলির ফ্যাশন ডিজাইনার জেনিফার ড্রগুয়েটের প্ল্যাটফর্ম আনসিলার পরিবেশনা। প্রতিষ্ঠানটি মূলত দক্ষিণ আমেরিকান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোকে পরীক্ষামূলক পোশাকে রূপান্তরের কাজ করে। থাকবে সাভিল র-এর ‘বানসি’ নামে একটি প্রদর্শনীসহ বেশ কয়েকটি ক্যাটওয়াক শো। প্রতিটি শো আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত।
সূত্র: দ্য ন্যাশনাল নিউজ

ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
৩ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
৫ ঘণ্টা আগে
শসা ফল হলেও সবজি হিসেবে বেশি পরিচিত। এটি পুষ্টিগুণে ভরপুর এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিভিন্ন জটিলতা প্রতিরোধে সাহায্য করে। রমজান মাসে যখন দীর্ঘ সময় পানাহারে বিরত থাকতে হয়, তখন শসা খাওয়ার প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। এতে পানির পরিমাণ এবং এর খাস্তা ভাব ফলের চেয়ে বেশি কার্যকরী...
৭ ঘণ্টা আগে
কখনো কখনো রূপচর্চার উপকরণগুলো মিলে গেলেও দেশ ও অঞ্চলভেদে রূপচর্চার ধরনে পার্থক্য হয়। যেমন চীন বা জাপানের রূপচর্চার ধরন একই রকম হতে পারে। কিন্তু সেই দেশগুলো থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর রূপচর্চার ধরন এবং অনেক ক্ষেত্রে উপকরণে ব্যাপক পার্থক্য থাকবে। একই ভাবে বাংলাদেশের রূপচর্চার সঙ্গে আরব অঞ্চলের...
৯ ঘণ্টা আগে