
ফেসবুক গ্রুপে থাকা যেকোনো সদস্য সেই গ্রুপে পোস্ট করতে পারেন। তবে গ্রুপের নিয়ম এবং সুরক্ষা নিশ্চিত করতে ফেসবুক গ্রুপের ‘পোস্ট অ্যাপ্রুভাল’ ফিচার চালু করা প্রয়োজন। এই ফিচার অ্যাডমিনদের গ্রুপ গুছিয়ে রাখতে সাহায্য করে। পোস্টের অনুমোদন বা অ্যাপ্রুভাল ফিচার চালু করার মাধ্যমে গ্রুপের অ্যাডমিনরা পোস্টগুলো পর্যবেক্ষণ করতে পারবেন এবং নিশ্চিত করতে পারবেন যে পোস্টগুলো গ্রুপের উদ্দেশ্য এবং নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফেসবুক গ্রুপে পোস্ট অনুমোদন ফিচার চালু করার পর কেবল অ্যাডমিনদের অনুমোদন পেলেই পোস্টটি গ্রুপে প্রকাশিত হবে।
অ্যাপ্রুভাল ফিচার ফিচার চালু করবেন যে কারণে
গ্রুপের নিয়ম মেনে চলা: অনেক সময় গ্রুপের সদস্যরা গ্রুপের উদ্দেশ্য বা নিয়ম মেনে পোস্ট করেন না। যেমন—অপ্রাসঙ্গিক বিষয়, বিরোধপূর্ণ মন্তব্য বা অশ্লীল ভাষা ব্যবহার করা। ফিচারটি চালু করলে অ্যাডমিনরা গ্রুপের উদ্দেশ্য এবং নিয়ম অনুসারে পোস্ট নির্বাচন করতে পারেন।
ভুল তথ্য বা মিথ্যা প্রচারণা রোধ: সামাজিক মাধ্যমে মিথ্যা খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সহজ। তবে পোস্ট অ্যাপ্রুভাল ফিচার চালু করলে গ্রুপের সঠিক তথ্য নিশ্চিত করতে পারেন অ্যাডমিনরা এবং ভুল বা মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।
গ্রুপের ইতিবাচক পরিবেশ বজায় রাখা: গ্রুপের মধ্যে পজিটিভ ও স্বাস্থ্যকর আলোচনার পরিবেশ বজায় রাখার জন্য অশ্লীল, আক্রমণাত্মক বা অবৈধ বিষয়বস্তু ছড়ানো প্রতিরোধ করা জরুরি। পোস্ট অনুমোদন ফিচার এ ধরনের পোস্টের বিরুদ্ধে কার্যকর প্রতিকার দেয়।
সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা: অনাকাঙ্ক্ষিত বা স্প্যাম পোস্টের কারণে গ্রুপের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পোস্ট অনুমোদন ফিচার এই ধরনের সমস্যা মোকাবিলা করতে সাহায্য করে।
ফেসবুক গ্রুপে অ্যাপ্রুভ ফিচার চালু করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।
৩. এখন ‘গ্রুপস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. এবার স্ক্রল করে বা সার্চ করে কাঙ্ক্ষিত গ্রুপটি খুঁজে বের করুন। গ্রুপের নামের ওপর ট্রাপ করুন।
৫. গ্রুপের ডান পাশের ওপরের দিকে থাকা স্টার বাটনে ট্যাপ করুন।
৬. নিচের দিকে স্ক্রল ‘গ্রুপ সেটিংস’-এ ট্যাপ করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৭. এই পেজ থেকে ‘ম্যানেজ ডিসকাশস’ সেকশন খুঁজে বের করুন। এই সেকশনের নিচে পোস্ট অ্যাপ্রুভাল অপশন দেখা যাবে।
৮. পোস্ট অ্যাপ্রুভাল অপশনে ট্যাপ করুন। এবার ‘অল পোস্ট’-এ ট্যাপ করুন। ফলে সব গ্রুপে সব সদস্যদের পোস্ট প্রকাশ হওয়ার আগে অ্যাডমিনদের অনুমতি লাগবে।

বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমরা দমপুখত শব্দটির সঙ্গে পরিচিত। কিন্তু খাসির মাংসের দমপুখত! হ্যাঁ, সেই খাবারও আছে। বেলুচিস্তানের রন্ধন ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি দমপুখত মাটন। ‘দমপুখত’ শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে। ‘দম’ অর্থ বাষ্প বা নিশ্বাস এবং ‘পুখত’ অর্থ রান্না করা।
১ ঘণ্টা আগে
কর্টিসল ডিটক্স। ভাবছেন, এটা আবার কী? আর আদৌ কি কোনো হরমোন ডিটক্স করা যায়? বিশেষজ্ঞ চিকিৎসকেরা তো বলছেন, যায়। আপনার শরীর অতিরিক্ত পরিমাণে কর্টিসল তৈরি করছে কি না তা কীভাবে নির্ণয় করবেন এবং এই স্ট্রেস হরমোনের কারণে সৃষ্ট সমস্যাগুলো সমাধান কী করে করবেন, জেনে নিন...
১৬ ঘণ্টা আগে
ধরুন, ঘড়িতে বাজে রাত ২টা। পুরো দুনিয়া গভীর ঘুমে মগ্ন আর আপনি বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছেন; কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে বুঁদ হয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করছেন। যাঁরা রাতে ঘুমাতে পারেন না, কিন্তু সকালে ঠিকই অফিস বা ক্লাসের জন্য সময়মতো উঠতে অ্যালার্ম দিতে হয়,
২১ ঘণ্টা আগে
তথ্যপ্রযুক্তির এই যুগে আমাদের চারপাশে রয়েছে অবিরাম তথ্যের স্রোত, দীর্ঘ স্ক্রিন-টাইম আর নানামুখী ব্যস্ততা। এখন মানুষের মনোযোগ দেওয়ার ক্ষমতা বা অ্যাটেনশন স্প্যান আশঙ্কাজনকভাবে কমে গেছে। এমন পরিস্থিতিতে মন শান্ত করতে এবং মনোযোগের ক্ষমতা বাড়াতে মানুষ নানান উপায় খুঁজছে।
১ দিন আগে