
বেশ গরম পড়েছে। এই গরমে একটু টক খেলে আরামবোধ হয়। তাই আপনাদের জন্য মলা মাছের টক রান্নার রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
মলা মাছ ২০০ গ্রাম, আলু ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো আধা চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৫-৬টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আম ১টা, সয়াবিন তেল ২ টেবিল চামচ।
আলুর খোসা ফেলে কুচি করে কেটে নিন। হাঁড়িতে আলু কুচি পানি দিয়ে ডালের মতো করে রান্না করুন। পরে ডাল ঘুঁটনি দিয়ে ঘুঁটে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনের গুঁড়ো দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। পরে আবারও ঘুঁটনি দিয়ে ঘুঁটে কাঁচা মাছ দিয়ে আরও ৫-৭ মিনিট রান্না করে নামিয়ে নিন। অন্য কড়াইতে সয়াবিন তেল গরম করে রসুন কুচি সোনালি করে ভেজে রান্না করা টকের মধ্যে দিয়ে ঢাকনাসহ রান্না করুন। ফুটে উঠলে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল মলা মাছের টক।

পুরুষ হোক বা নারী, বিয়ের পর থেকে দুজন মানুষই পুরোপুরি নতুন একটি জীবন শুরু করেন। নতুন নিয়ম, নতুন অভ্যাস পালনে অভ্যস্ত হতে হয় দুজনকেই। ২০২৬ সালের এই গতিশীল পৃথিবীতে বিয়ে করে এক ঘরে দিনের পর দিন একই মানুষের সঙ্গে বসবাস করার ব্যাপারটি যেন অনেকের কাছে অদ্ভুত ঠেকছে।
৫ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি মানসিক চাপকে বলা হয় ক্রনিক স্ট্রেস। এটি শুধু মানসিক অবস্থা নয়, এই সমস্যা শরীরের ভেতর এমন এক বিষাক্ত রসায়ন তৈরি করে, যা দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং অকালবার্ধক্যের অন্যতম প্রধান কারণ। মানুষের শরীর কখনো কখনো একটানা ‘ফ্লাইট অর ফাইট’ মুডে থাকে।
৯ ঘণ্টা আগে
তীব্র দাবদাহ আর ঘামের অস্বস্তি ভুলে বাঙালির এখন একটাই তৃপ্তি—পাতে হিমসাগর, গোবিন্দভোগ। কিন্তু সেই আম কি সত্যিই নিরাপদ? নাকি মিষ্টি স্বাদের আড়ালে কামড় দিচ্ছেন রাসায়নিক বিষে? কৃত্রিম উপায়ে আম পাকানো নিয়ে উদ্বেগ এখন তুঙ্গে। পুষ্টিবিদদের মতে, বাজারে কৃত্রিমভাবে পাকানো আমের ভিড়ে আসল আম চিনে নেওয়া এখন...
১১ ঘণ্টা আগে
মানুষের শরীরের সিংহভাগই পানি দিয়ে গঠিত। তাই শরীরে পানির অভাব দেখা দিলে ছোট-বড় নানা শারীরিক সমস্যা দেখা দেওয়া খুব স্বাভাবিক। শুধু তৃষ্ণা পাওয়া মানেই ডিহাইড্রেশন বা পানিশূন্যতা নয়, এটি শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
১১ ঘণ্টা আগে