
টডলার অর্থাৎ ১ থেকে ৩ বছর বয়সী শিশুদের মায়েরাই জানেন, সারা দিনের ব্যস্ততা কাকে বলে! সন্তানের যত্ন ও ঘরের কাজ, সব শেষ করে দিনান্তে একটু সময় পেলে তড়িঘড়ি করে গোসল করে বিছানায় গা এলিয়ে দিতে পারলেই যেন শান্তি। এর ওপর চাকরি করলে তো কথাই নেই। তখন ত্বকের যত্ন নেওয়া হয়ে ওঠে বিলাসী ভাবনা। পশ্চিমবঙ্গের একজন কসমেটোলজিস্ট বলেছিলেন, মানুষ যদি খাওয়ার সময় পায়, টিভি দেখার সময় পায়; তাহলে নিজের ত্বক ও চুলের যত্ন নেওয়ার সময়ও তার হাতে রয়েছে। শুধু সময়টাকে বের করে নেওয়া চাই।
খুব ঘটা করে বেশ সময় নিয়ে রূপচর্চা না হয় না-ই করলেন, কাজের ফাঁকে বাড়িতে থাকা একটি উপাদান বেছে নিয়েও কিন্তু ত্বকের যত্ন করা সম্ভব। গর্ভকালীন ও প্রসবোত্তর কিছু ত্বকের সমস্যা থেকে যায়, যেগুলো চট করে সমাধান করা সম্ভব নয়। তবে উপায় জানলে সেগুলোরও উপসর্গ কমানো যায়।

ত্বকের যত্নে রান্নাঘরে থাকা উপকরণ বেছে নিলে অনেকটা সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। এই জাদুকরি উপকরণটি হলো ময়দা। ত্বকের বয়স কমানোসহ, রোমকূপ বড় হয়ে যাওয়া ও রোদে পোড়া দাগ তুলতেও ময়দার জুড়ি নেই। কীভাবে ময়দা ব্যবহার করবেন ত্বকে? ত্বকের সমস্যা বুঝে প্যাক তৈরি করতে হবে।
ত্বক টান টান রাখতে
দুই টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ ময়দা ও সামান্য পানি মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর তোয়ালে দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে ধুয়ে নিন। এতে ত্বকের লোমকূপ ছোট হবে। পাশাপাশি ত্বক গভীরভাবে পরিচ্ছন্ন হয়ে উজ্জ্বল হয়ে উঠবে। এ ছাড়া দুই টেবিল চামচ ময়দা, এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ও এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন এভাবে ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।
ত্বকের কোমলতা ফিরে পেতে
একে তো ভাদ্রের তালপাকা গরম পড়েছে, তার ওপর ছোটাছুটি করতে করতে ঘাম হচ্ছে। ফলে বারবার মুখে পানির ঝাপটা দিতে হচ্ছে। শরতে গরম যেমন পড়ে, তেমনি ত্বক শুষ্ক হয়ে ওঠে। তাই নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। পাশাপাশি ত্বকের আর্দ্র ভাব ফেরাতে প্যাকও ব্যবহার করা চাই। দুই টেবিল চামচ ময়দার সঙ্গে এক টেবিল চামচ মধু ও আধা কাপ দুধ একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে পুরু করে মুখে লাগিয়ে নিন। এতটাই পুরো করে লাগান যেন শুকাতে আধা ঘণ্টা সময় লাগে। শুকিয়ে টান টান ভাব হওয়ার আগেই পানি দিয়ে ম্যাসাজ করে মুখ ভালোভাবে ধুয়ে নিন। এরপর অবশ্যই ত্বকের উপযোগী ময়শ্চারাইজার ব্যবহার করুন।
জেল্লাদার ত্বকের জন্য
ময়দা ত্বকের উপরিভাগের মরা কোষ ঝরিয়ে ত্বকের দীপ্তি ফিরিয়ে আনতে সহায়তা করে। দুই টেবিল চামচ ময়দা, আধা টেবিল চামচ নারকেল তেল, এক চিমটি হলুদ ও সামান্য পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর তোয়ালে পানিতে ভিজিয়ে নিয়ে ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে পরিষ্কার করে ধুয়ে নিন।

মুখের অবাঞ্ছিত লোম তুলতে
দুই টেবিল চামচ ময়দা, এক টেবিল চামচ দই, এক চা-চামচ লেবুর রস ও এক চিমটি হলুদের গুঁড়া নিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। সে পেস্ট মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানিতে তোয়ালে ভিজিয়ে লোমের উল্টো দিকে ঘষে ঘষে প্যাক তুলে মুখ ধুয়ে নিন। মাসে তিনবার এই প্যাক ব্যবহার করতে পারেন।
ত্বকে ময়দা ব্যবহারের সতর্কতা
ময়দা ত্বকের জন্য উপকারী। কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যবহার করলে ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে উঠতে পারে, ত্বকে লালচে ভাব দেখা দিতে পারে, চুলকানি বা র্যাশও হতে পারে। এ ছাড়া ময়দা ব্যবহারের পর ত্বক ভালোভাবে পরিষ্কার না করলে রোমকূপ বন্ধ হয়ে ব্রন হতে পারে। তাই ময়দা ব্যবহারের আগে শরীরের ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। যদি কোনো সমস্যা না হয়, তাহলে নির্দ্বিধায় সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন।
সূত্র: ফেমিনা, বি বিউটিফুল ও অন্যান্য

সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর যেন বিছানা ছাড়তে চায় না, চোখে ঘুম লেগেই থাকে, কাজে মন বসে না। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিত এমন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি শুধু বেশি ঘুমের প্রয়োজন বলেই ধরে নেওয়া ঠিক নয়। জীবনযাপনের কিছু অভ্যাস থেকে শুরু করে ঘুমের সমস্যা বা কোনো
২২ মিনিট আগে
মানুষ এখন পোশাক কেনার সময় আরামের কথা সবার আগে চিন্তা করে। আর সেটা শুধু শরীর নয়, চোখের আরামের ক্ষেত্রেও বটে। এখন বহির্বিশ্বে একরঙা পোশাকের চাহিদা তুঙ্গে। সেই ছোঁয়া বাংলাদেশের ফ্যাশনেও লক্ষণীয়। ইদানীং দেখা যায় অনেকেই মাথা থেকে পা পর্যন্ত এক রঙের পোশাক পরেন। এই ট্রেন্ডটিকে বলা হয় মনোক্রোম ট্রেন্ড।
৩ ঘণ্টা আগে
নিউইয়র্ক শহরের একটি অদ্ভুত বদভ্যাস আছে। সেখানে খাবার নিয়ে হঠাৎ হঠাৎ ক্ষণস্থায়ী উন্মাদনা তৈরি হয়। একসময় ছিল ম্যাগনোলিয়া বেকারির কাপকেক। এরপর এল ক্রোনাট, কিংবা বিশালাকার লেভাইন কুকিজ। মিষ্টি নিয়ে সোশ্যাল মিডিয়ার এসব ভাইরাল ট্রেন্ড হয়তো সাময়িক চমক তৈরি করে, কিন্তু কিছুদিন পর ঠিকই তার আবেদন হারিয়ে ফেলে।
৭ ঘণ্টা আগে
ভাদ্রের এই গরমে মাঝেমধ্যে আইসক্রিম খেতে মন চাইতেই পারে। তালের রস বাড়িতে থাকলে তা দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। আপনাদের জন্য তালের আইসক্রিমের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
৯ ঘণ্টা আগে