নাড়ু তৈরির পর অনেকখানি কোরানো নারকেল রয়ে গেছে? এই নারকেল দিয়েই তৈরি করে ফেলুন নারকেলের নতুন পদ। আপনাদের জন্য মিষ্টি নারকেল রোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
নারকেল কোরানো এক কাপ, চিনি বা গুড় আধা কাপ, গুঁড়া দুধ দুই টেবিল চামচ, এলাচ ও দারচিনি দুই পিস করে, লবণ এক চিমটি, ড্রাগন ফলের জুস এক কাপ, সুজি এক কাপ, ঘি দুই টেবিল চামচ, কন্ডেন্স মিল্ক অর্ধেকটা।
প্রণালি
পাত্রে নারকেল, চিনি বা গুড়, এলাচ ও দারচিনি, গুঁড়া দুধ মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। চুলা অন করে কম তাপে রান্না করে পুর তৈরি করুন। এবার ব্লেন্ডারে ড্রাগন ফল ও পানি দিয়ে পেস্ট তৈরি করুন। পরে একটি পাত্রে এটি রান্না করুন। ফুটে উঠলে চিনি, ঘি, কন্ডেন্স মিল্ক দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। এবার সুজি দিয়ে অনবরত নেড়ে শক্ত হালুয়ার মতো করে নিন। ঠান্ডা হলে হাত দিয়ে রুটির মতো বেলে ভেতরে নারকেলের পুর দিন। পেঁচিয়ে রোল তৈরি করে নরমাল ফ্রিজে ঘণ্টাখানেক রেখে দিন। পরে পিস করে কেটে পরিবেশন করুন।

আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কিন্তু দয়া করে সেটা সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখাবেন না, ধপাস করে পড়ার সম্ভাবনা আছে। অফিসে বস আপনার কাজে মুগ্ধ হতে পারেন, তবে সেটা স্রেফ তাঁর চশমা পরিষ্কার না থাকার ফলও হতে পারে।
১ ঘণ্টা আগে
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমাদের সবারই ইচ্ছে হয় যতটা সম্ভব হালকা পোশাক পরতে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বাইরের গরম থেকে যখন আমরা বাসা বা অফিসে এসির ভেতর যাই, তখন সেখানে খাপ খাইয়ে নিতে দরকার হয় লেয়ারিং বা স্তরে স্তরে পরিধেয় পোশাকের। অনেকে ভাবেন, গরমের মধ্যে স্তরে স্তরে পোশাক পরলে অস্বস্তি বাড়বে...
২ ঘণ্টা আগে
আর্টেমিস-২ মিশনে ওরিয়ন মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশে পাড়ি জমানো চার নভোচারী আগামী ১০ দিন মহাশূন্যে কী খাবেন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে নাসা। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই মেনুতে প্রাতরাশ, দুপুরের খাবার ও নৈশভোজের জন্য বৈচিত্র্যময় সব খাবারের আয়োজন রাখা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
প্রতিদিন একটু একটু করে গরম বাড়ছে। খারাপ খবর হলো, তাপমাত্রা যত বাড়বে, ততই ত্বকের জেল্লা কমবে। তা ছাড়া গরমে ত্বকে ব্রণ ও র্যাশের সমস্যা দেখা দেয় বেশি। রোদের প্রকোপে ত্বকের প্রদাহ বেড়ে যায়। ফলে ঘাম জমে ব্রণ-ফুসকুড়ি বা হিট র্যাশের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে নামীদামি যত পণ্যই ব্যবহার করুন...
১৮ ঘণ্টা আগে