রাতে অতটা না হলেও দিনের বেলা গরমটা ভালোই টের পাওয়া যাচ্ছে। এ সময় গরম থেকে রেহাই পেতে কিছু বিষয় মেনে চলতে পারেন।
» স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিনে দুইবার গোসল করতে পারেন।
» তরতাজা ভাব আনতে গোসলের পানিতে লেবুর খোসা, কর্পূর বা গোলাপজল ব্যবহার করুন।
» গোসলের সময় লেবু বা কমলার সুবাসযুক্ত সাবান ব্যবহার করলে তাজা লাগবে।
» শরীরের বেশি ঘামা জায়গাগুলোতে ট্যালকম পাউডার ব্যবহার করুন।
» সুতির ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরুন।
» ডাবের পানি, লেবুর শরবত, মৌসুমি ফলের রসসহ প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। প্রয়োজনে স্যালাইন খান।
» মাংসসহ ভারী ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। বেশি করে ফল, শাকসবজি ও টক দই খান।
» দিনের বেলা জানালার পর্দা টেনে রাখুন, রাতে জানালা খুলে দিন। এতে ঘর ঠান্ডা থাকবে।
» দিনে দুই থেকে তিনবার মুখ, গলা, হাত ও পা স্বাভাবিক তাপমাত্রার পানিতে ধুয়ে ময়শ্চারাইজার ব্যবহার করুন।
সূত্র: ইকো সেন্টার ও অন্যান্য

ব্যাপারটা টের পাওয়া যাচ্ছে ভালোই। নববর্ষ আসার আগে দীর্ঘ দগ্ধ দিন পার করতে হচ্ছে। দুপুরের রোদে পুড়ে বাড়ি ফিরে প্রাণ যেমন ওষ্ঠাগত, তেমনি ত্বকও নাজেহাল। সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসার কারণে ত্বকে রোদে পোড়া দাগের পাশাপাশি জ্বালাপোড়া ও র্যাশের মতো সমস্যাও দেখা দিচ্ছে।
১ ঘণ্টা আগে
আপনার আত্মবিশ্বাস আজ ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার চেয়েও ধারালো। অফিসে বা বাড়িতে আজ এমন ভাব দেখাবেন যেন ‘তেল ক্ষেত্র’ দখল করা আপনার বাঁ হাতের খেল। তবে সাবধান! মঙ্গল গ্রহ আপনার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে।
১ ঘণ্টা আগে
বৈশাখ আসার আগে অনেকটাই গরম পড়ে গেছে। ফ্রিজে বরফ ও ঠান্ডা পানি রাখা শুরু করেছেন অনেকে। এ সময় বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায়, তাই না? গরমে খেলে আরাম পাবেন, এমন তিনটি শরবতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগে
গরম পড়া শুরু হয়েছে। এ সময় চুলে নানা সমস্যা দেখা দেবে। তার মধ্য়ে অন্যতম হলো মাথার ত্বকে খুশকি ও মাথার ত্বক ঘেমে চুলকানি হওয়া। ঘাম জমে মাথায় ছত্রাকের সংক্রমণও হয় এ সময়। পাশাপাশি অনেকের মাথার ত্বকে ব্রণ বা র্যাশও হতে পারে। তাই গরমে চুলের যত্নে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন।
২ ঘণ্টা আগে