উপকরণ
যেকোনো নরম বিস্কুট ১০-১২ পিস, ডিম ২টি, দুধ ১ কাপ এবং চিনি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ।
প্রণালি
ক্যারামেলের জন্য একটা ফ্রাই প্যানে ৪ টেবিল চামচ চিনি ও ২ টেবিল চামচ পানি নিন। চুলার আঁচ একদম কমিয়ে চিনির গাঢ় রং না আসা পর্যন্ত জ্বাল দিতে হবে। চিনির রং বাদামি হয়ে গেলে ক্যারামেল নামিয়ে যে মোল্ডে পুডিং বানাবেন, সেই মোল্ডে ঢেলে নিন। মোল্ডটি ঠান্ডা করুন। এতে ক্যারামেল সেট হয়ে যাবে।এবার একটি পাত্রে বিস্কুট, ডিম ও দুধ মিশিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। ৫ মিনিট পর বিস্কুট নরম হয়ে এলে ব্লেন্ডার অথবা হ্যান্ড বিটার দিয়ে বিট করে একদম মিহি করে নিতে হবে। তারপর ছেঁকে মোল্ডে ঢেলে দিতে হবে।
এবার একটি বড় পাত্রে পানি গরম করুন। পানির ওপর স্ট্যান্ড বসিয়ে তার ওপর পুডিংয়ের মোল্ডটি বসিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে ৪৫ মিনিট জ্বাল দিন। হয়ে গেলে চুলা বন্ধ করে নিন। কিছুটা ঠান্ডা করে মোল্ডসহ পুডিং দুই ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করুন।

আপনার আত্মবিশ্বাস আজ এভারেস্টের চূড়ায় থাকবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুপারম্যান বা ওয়ান্ডার ওম্যান মনে হতে পারে। তবে মনে রাখবেন, আপনি উড়তে পারেন না। বসের সামনে হিরোগিরি দেখাতে গিয়ে বেতন কাটা নামক ভিলেনের পাল্লায় পড়তে পারেন। প্রেমিকার সঙ্গে তর্কে যাবেন না। কারণ, মঙ্গল আজ তার ওপর সওয়ার...
১ ঘণ্টা আগে
মেক্সিকান সালাদের এই রেসিপি যেমন সুস্বাদু, তেমনি এর রঙিন লেয়ারগুলো কাচের জারে দেখতেও অসাধারণ লাগে। মাত্র ৩০ মিনিটে তৈরি করা যায় সালাদটি। ইফতারের মেহমানদারিতে এটি হতে পারে আপনার সেরা পছন্দ।
৩ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনের এক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অনেক যুগল এমন একপর্যায়ে পৌঁছান, যখন তাঁদের সন্তানেরা বড় হয়ে পড়াশোনা বা কাজের প্রয়োজনে ঘর ছেড়ে চলে যায়। মনোবিজ্ঞানের ভাষায় এই সময়টাকে বলা হয় ‘এম্পটি নেস্ট’ বা খালি বাসা। গত কয়েক দশকে বিশ্বজুড়ে একটি বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে—সন্তানেরা...
১৭ ঘণ্টা আগে
ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য আমরা সাধারণত বাজারের নামীদামি ব্র্যান্ডের শ্যাম্পুর ওপর নির্ভর করি। কিন্তু অধিকাংশ বাণিজ্যিক শ্যাম্পুতে থাকে সালফেট, প্যারাবেন ও কৃত্রিম সুগন্ধি, যা দীর্ঘ মেয়াদে চুলের প্রাকৃতিক তেল কেড়ে নিয়ে চুল রুক্ষ ও প্রাণহীন করে ফেলে।
১৯ ঘণ্টা আগে