‘আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
এই সংগীত-মুখরিত গগনে
তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো।
এই বাহির ভুবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।
আজি বসন্ত জাগ্রত দ্বারে…।’
—রবীন্দ্রনাথ ঠাকুর
শীতের হিমেল হাওয়া একটু একটু করে থিতু হচ্ছে, বাতাসের তরঙ্গে বইতে শুরু করেছে বসন্তের প্রেম। আর মাত্র কটা দিন, তারপর এখানে-সেখানে স্বর্ণাভ রোদে ঝলমল করে উঠবে গাঁদা ফুলের রং। রঙের খেলায় মেতে উঠবে ঘাসফুল আর ফাল্গুনী ফুলেরা। প্রকৃতিতে যখন এমন দোল লাগে, তখন কি আর ঘরে বসে থাকা যায়? সময় এখন দরজার কপাট মেলার, বসন্ত উৎসবে মেতে ওঠার!
আচ্ছা, বসন্তের রং কী বলুন তো? স্বর্ণরঙা রোদ, চারপাশে ফুটে থাকা কমলা-হলুদ ফুলের প্রাচুর্য যেন বলে দেয় বসন্তের উৎসবে শামিল হতে গায়ে বাসন্তী রঙের পোশাক।
অধিকাংশকেই এ রঙের পোশাক পরতে দেখা যায়। রং মিলিয়ে গায়ে শোভা পায় অলংকারও। তবে ঋতুটা এমনই যে এ সময় সব রঙের পোশাকই মানানসই। তাই বসন্তের প্রথম দিন উদ্যাপনে লাল, গোলাপি, ম্যাজেন্টা, বেগুনি, সবুজ, কলাপাতার রংসহ আরও অনেক রঙের পোশাকই গায়ে তুলছেন তরুণ-তরুণীরা।
বসন্ত উপলক্ষে প্রায় সব দেশীয় ফ্যাশন হাউসেই এসেছে বর্ণিল পোশাক। ঋতু ও আবহাওয়ার জন্য উপযোগী করেই পোশাকের কাপড় ও রং নির্বাচন
করা হয়েছে।
ফুরফুরে কাপড়
ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইলের হেড অব ডিজাইন শামীম রহমান বলেন, ‘বসন্ত থেকেই যেহেতু আবহাওয়া একটু গরমের দিকে যাবে, সে জন্য ফাল্গুনের বেশির ভাগ পোশাকই তৈরি হয়েছে সুতির কাপড়ে। এ ছাড়া মেয়েদের পোশাকে ভিসকস ফেব্রিক ও জর্জেটের কাপড় রাখা হয়েছে। অন্যদিকে ছেলেদের পোশাক বেশির ভাগ সুতির।’
রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস জানান, বসন্তের আবহাওয়ার কথা বিবেচনায় রেখে পোশাকের কাপড় হিসেবে তাঁরা বেছে নিয়েছেন সুতি, লিনেন, হাফসিল্ক, সেমি পিওর জর্জেট ও নেট কাপড়।
এ ছাড়া অনলাইনভিত্তিক পোশাকের বিভিন্ন পেজও নিয়ে এসেছে বসন্তের পোশাক। টাউন ফেভের স্বত্বাধিকারী মেশকাত শাওন জানান, উপলক্ষটা যেহেতু বাঙালিয়ানার সঙ্গে সম্পৃক্ত, তাই সুতির শাড়ি করেছেন তাঁরা ফাল্গুনের জন্য। এ ছাড়া হাফসিল্ক, মিক্সড কটনের শাড়িও আছে তাঁদের সংগ্রহে। ফাল্গুনের জন্য ফ্লোরাল মোটিফের শাড়িতে কয়েক রং মিলিয়ে ব্লক প্রিন্টের কাজও আছে টাউন ফভে। আছে স্ক্রিন প্রিন্টের শাড়িও।
ফাগুনের রং লাগল গায়ে
শামীম আহমেদ বলেন, ‘সারায় ফাল্গুনের জন্য বাসন্তী রঙের পোশাক তো থাকেই। তার বাইরে পার্পল, বেবি পিংক, সাদা, হলুদ রংও ব্যবহার হয়েছে এবার। বসন্তের কালেকশনে ফ্লোরাল, অ্যাবস্ট্রাক্ট ও টিপিক্যাল মোটিফ ব্যবহার করা হয়েছে।’
রঙ বাংলাদেশের এবারের বসন্ত সংগ্রহে রয়েছে মনকাড়া সব উজ্জ্বল রং। সাদা, হলুদ, স্বর্ণাভ হলুদ, ম্যাজেন্টা, লাল, বাদামি, ক্রিম, নীল ও মেরুন। এ ছাড়া ব্যবহার করা হয়েছে কমলা, ধূসর, জলপাই ও পেষ্ট রং—যোগ করেন সৌমিক দাস।
কৃষ্ণকলির স্বত্বাধিকারী শারমিন সাথী জানান, এই বসন্তের জন্য তাঁতের সাদা বেইজের ওপর হলুদ ছাড়াও অন্যান্য হালকা রং—যেমন লেমন, সবুজ, কমলা, গোলাপি রঙের শাড়ি তৈরি করছেন তাঁরা।
যেহেতু তাঁদের অনলাইন শপ, তাই ফাল্গুন উপলক্ষে সারা দেশে ফ্রি ডেলিভারি অফার দিচ্ছেন তাঁরা। এ ছাড়া থাকছে ফাল্গুন কালেকশনের ওপর ১০ শতাংশ ছাড়। যোগ করেন শারমিন সাথী।
কেনাকাটা
সরাসরি ফ্যাশন হাউসের আউটলেট থেকে কেনা যাবে যেকোনো পোশাক। তা ছাড়া হাউসগুলোর নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে পোশাক অর্ডার করা যাবে। শাড়ি ও পোশাক ছাড়াও এখন বিভিন্ন পেজে নানা ডিজাইনের রেডিমেড ব্লাউজ পাওয়া যাচ্ছে।
সব মিলিয়ে বসন্তবরণ হবে আরও রঙিন।

বদলে নেব করে করেও বদলানো হচ্ছে না। সে কারণে বসার ঘরের সোফার ওপর পড়ে থাকা কুশনগুলো বছরের পর বছর একই কভারে জড়িয়ে আছে। তাই আর আলসেমি না করে এই গ্রীষ্মে বদলে ফেলুন সোফার কুশন কভার।
৩৩ মিনিট আগে
অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বত গ্রসগ্লকনার–এ এক নারীর মৃত্যুর ঘটনা নতুন করে আলোচনায় এনেছে একটি অদ্ভুত কিন্তু উদ্বেগজনক সামাজিক প্রবণতা—‘অ্যালপাইন ডিভোর্স’। সাম্প্রতিক মাসগুলোতে টিকটক এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে এই হ্যাশট্যাগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
আমাদের প্রাত্যহিক জীবনে ঈর্ষা বা জেলাসি খুব পরিচিত নাম। মানুষের সহজাত আবেগগুলোর মধ্যে এটি অন্যতম, যা কমবেশি সবার মধ্যে থাকে। কখনো প্রিয় বন্ধুর দারুণ কোনো সাফল্যে মনের কোণে সূক্ষ্ম অস্বস্তি জাগে, আবার কখনো প্রিয় মানুষটি অন্য কাউকে গুরুত্ব দিচ্ছে দেখলে হারানোর ভয় জেঁকে বসে।
১৩ ঘণ্টা আগে
গ্রীষ্মের তপ্ত গরমে লম্বা চুলের যত্ন নেওয়া ও সঠিক স্টাইল করা বেশ চ্যালেঞ্জিং। একদিকে প্রচণ্ড তাপ ও আর্দ্রতা, অন্যদিকে ঘাম আর ধুলাবালি—সব মিলিয়ে লম্বা চুল সামলানো অনেকের জন্যই বেশ কষ্টের। তবে সঠিক নিয়ম জানা থাকলে এই গরমেও আপনার লম্বা চুল হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
১৫ ঘণ্টা আগে