প্রশ্ন: আমার ত্বকের রং উজ্জ্বল। স্বাস্থ্য ভালো। চুল কোঁকড়া। কোন ধরনের হেয়ার কালারে আমাকে মানাবে?
মেঘনা সরকার, ঢাকা
পুরো চুলে রং করার চেয়ে এ ধরনের চুলে খুব চিকন করে স্টিক কালার করা যেতে পারে। তাহলে দেখতে ভালো লাগবে।
প্রশ্ন: আমার সংগ্রহে বেশ কয়েকটি লিপস্টিক আছে। চার-পাঁচ বছরে আগের অব্যবহৃত কয়েকটি লিপস্টিকও রয়েছে। এগুলোর গায়ে তারিখ নেই। গন্ধ ও টেক্সচার ঠিক আছে। এগুলো কি ব্যবহার করার উপযোগী? লিপস্টিকের মেয়াদ আছে কি না কিংবা কত দিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ, সেটা কী করে বুঝব?
লিপি আক্তার, মাদারীপুর
লিপস্টিকের গন্ধ ও টেক্সচার ঠিক থাকলেই যে সেটি ভালো থাকবে, তা নয়। আবার গন্ধ ও টেক্সচার চলে গেলেই যে লিপস্টিকটি নষ্ট হয়ে গেছে, সেটাও নয়। নষ্ট হওয়ার ব্যাপারটা নির্ভর করছে ওই লিপস্টিকের ভেতরে কোনোভাবে বাতাস ঢুকেছে কি না। যদি বাতাস ঢোকে, তাহলে সেই লিপস্টিক ঠোঁটে ব্যবহারের উপযোগী থাকবে না।
প্রশ্ন: মুখের অতিরিক্ত লোম তোলার ঘরোয়া উপায় কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, কুষ্টিয়া
মুখের লোম ঘরে বসেই তুলতে পারেন। আবার পারলারেও তোলা যায়। মুখের লোম তোলার ভালো উপায় হচ্ছে ওয়াক্সিং। কাজটি ঘরে করতে চাইলে চুলায় লেবুর রস, চিনি ও অল্প পানি জ্বাল দিয়ে ওয়াক্স বানিয়ে ত্বকে লাগানো যায়। পারলারে গিয়েও খুব কার্যকর উপায়ে ওয়াক্স করে মুখের লোম তোলা যায়।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

‘ট্রেন্ড’ শব্দটির সঙ্গে এখন কিশোর থেকে শুরু করে প্রবীণ সবাই পরিচিত। টিকটক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখন ত্বকের যত্নে নেওয়া বিষয়ক তথ্য অনুসরণের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। সেখানে কিছুদিন পরপর তৈরি হচ্ছে নতুন ট্রেন্ড।
১৪ ঘণ্টা আগে
স্মার্টফোন এখন আধুনিক জীবনের অপরিহার্য অংশ। কিন্তু প্রয়োজনের সীমা পেরিয়ে যখন এটি মানুষের দৈনন্দিন জীবন, মানসিক স্বাস্থ্য ও সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তা হয়ে উঠতে পারে এক ধরনের আসক্তি। যুক্তরাজ্যে এমনই উদ্বেগজনক প্রবণতা নিয়ে কাজ করছেন থেরাপিস্টরা।
১৪ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে কথা বলছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একজন সাংবাদিক প্রশ্ন করলেন ‘আসন্ন ম্যাচে লিওনেল মেসি কি খেলবেন?’ উত্তরে কোচ জানালেন, ‘এই প্রশ্নটা যদি অন্য কেউ করত, আমি নিশ্চিতভাবেই এড়িয়ে যেতাম। যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, তাই উত্তর দিচ্ছি, লিও (মেসি) আগামীকাল শুরুর একাদশে থাকছে না।
১৪ ঘণ্টা আগে
বলতে গেলে এখন প্রায় সবার ঘরে রয়েছে পাকা আম। খেতে সুস্বাদু এই ফল ত্বক সুন্দর রাখতেও খুব ভালো ভূমিকা রাখে। ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক এনজাইমে সমৃদ্ধ আম ভেতর-বাইরে থেকে ত্বকের ক্ষয়ক্ষতি সারিয়ে তোলে, আর্দ্রতা বজায় রাখে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
১৮ ঘণ্টা আগে