
২০২০ সালে ‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। সম্প্রতি ‘অ্যানিমেল’ সিনেমায় তৃপ্তি দিমরি অভিনীত স্বল্পদৈর্ঘ্য়ের চরিত্রটি নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমনি ফের নতুন করে তাঁর প্রেমেও পড়েছে মানুষ। ২০২২ সালে ‘কলা’ চলচ্চিত্রও মনে করিযে দিয়েছে ৩০ বছর বয়সী এই ছিপছিপে তরুণী একেবারে যেনতেন সিনেমায় নাম লেখানোর পাত্রী নন। বলা ভালো, সব ধরনের দর্শকের জন্য তিনি সিনেমা করেন না। খানিকটা উচ্চমার্গীয় ব্যাপারেই মন আছে তাঁর!
১৩ মার্চ থেকে শুরু হয়েছে এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক। গতবার দিল্লিতে এই জনপ্রিয় ফ্যাশন উৎসবের আয়োজন করা হয়েছিল। এবার মুম্বাইয়ে বসেছে ল্যাকমে ফ্যাশন উইক।
রোববার সকাল থেকে ল্যাকমের আসর জমে উঠেছিল বিটাউন তারকাদের পদচারণায়। উপস্থিত ছিলেন তৃপ্তি দিমরিও। ডিজাইনার শান্তনু ও নিখিলের নকশা করা পোশাক পরে হাজির হন তিনি। তৃপ্তি তাঁর ইনস্টা ফলোয়ারদের জন্যও কিছু জমকালো ছবি প্রকাশ করেছেন।
ছবিতে এই বুলবুল তারকাকে দেখা গেছে অফশোল্ডার শিমারি করসেট গাউনে। কোমরে ছিল কালো বেল্ট। হাতে ছিল কুনুইয়ের উপর অবধি কালো নেটের গ্লাভস।
কালো–বাদামি ঢেউ খেলানো চুল একপাশে সিঁথি কেটে ছড়িয়ে রেখেছিলেন। স্মোকি আই মেকআপ ও ঠোঁটের গোলাপি আভাই বলে দিচ্ছিল, মেয়েটি তাঁর সিগনেচার মেকআপেই লাস্য়ময়ী।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঈদ উৎসবের অন্যতম একটি বড় অংশ হলো ঈদের পোশাক। ঈদে আমরা কী পরছি তা কেবল আমাদের ফ্যাশন সচেতনতাই প্রকাশ করে না, বরং এটি আমাদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এবারের ঈদ ফ্যাশন ট্রেন্ডে দেখা যাচ্ছে আধুনিক কাট ও চিরাচরিত ঐতিহ্যের এক অনন্য মিশেল।
৫ ঘণ্টা আগে
ত্বকের যত্নে গ্লিসারিনের কথা প্রায় সবাই জানে। কিন্তু চুলের যত্নেও যে এটি সমান কার্যকরী, তা হয়তো অনেকের অজানা। গ্লিসারিন মূলত একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট, যা বাতাস থেকে আর্দ্রতা টেনে নিয়ে চুলে ধরে রাখে। ফলে চুলের শুষ্কতা, আগা ফাটা এবং মাথার ত্বকের চুলকানি দূর করতে এটি ভালো কাজ করে; বিশেষ করে...
৭ ঘণ্টা আগে
আজ আপনার মেজাজ থাকবে ফুটন্ত কড়াইয়ের তেলের মতো। সকালে ঘুম থেকে উঠেই মনে হবে আপনিই দুনিয়ার সুলতান। কর্মক্ষেত্রে বসের দিকে এমনভাবে তাকাবেন যেন আপনার পকেটে ইস্তফাপত্র রাখা আছে (যদিও নেই)।
৯ ঘণ্টা আগে
পোশাকের সঙ্গে মানানসই এক জোড়া জুতা শুধু যে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে, তা-ই নয়; এটি আপনার রুচিরও পরিচয় বহন করে। অনেক সময় দেখা যায়, সঠিক যত্নের অভাবে পছন্দের জুতা দ্রুত নষ্ট হয়ে যায়। আজকালকার ফাস্ট ফ্যাশনের যুগে আমরা স্নিকার বা জুতা ছিঁড়ে গেলেই তা ফেলে দিয়ে নতুন জোড়া কিনতে অভ্যস্ত হয়ে পড়েছি...
৯ ঘণ্টা আগে