
রোজার মধ্য়ে যাঁরা ডায়েট করছেন, তাঁরা বিভিন্ন ধরনের সালাদ নিশ্চয় পাতে রাখছেন রোজ। আপনাদের জন্য কাবলি ছোলা দিয়ে মজাদার একটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
কাবলি ছোলা সেদ্ধ ২০০ গ্রাম, ডিম সেদ্ধ ২টি, অ্যাভোকাডো ১টি, গাজর ১টি, টমেটো ১টি, মুলা ১টি, ক্যাপসিকাম ১টি, লেবুর রস এক চা-চামচ, শুকনো টালা মরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, বিট লবণ আধা চা-চামচ, শসা ১টি, পুদিনাপাতা বা ধনেপাতা সাজানোর জন্য।
প্রণালি
কাবলি ছোলা ও ডিম আলাদা সেদ্ধ করে রাখুন। এবার অ্যাভোকাডো, শসা, গাজর, মুলা, টমেটো, ক্যাপসিকাম কুচি করে কেটে নিন। তারপর সার্ভিং ডিশে ছোলা ও ডিম সেদ্ধ লেবুর রস, লবণ, বিট লবণ, টালা শুকনা মরিচের গুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন।

রমজান মানেই ইফতারে খেজুরের সমারোহ। সারা দিন রোজা রাখার পর শরীরের ক্লান্তি দূর করে তাৎক্ষণিক শক্তি জোগাতে খেজুরের জুড়ি মেলা ভার। পুষ্টিগুণে ঠাসা এই ফলের কিছু জাত অত্যন্ত বিলাসবহুল পণ্য হিসেবে বিবেচিত হয়, যেগুলোর দাম সাধারণের নাগালের বাইরে।
১৪ মিনিট আগে
সেলফোনটি আপনার শিশুকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। কী, বিশ্বাস হচ্ছে না? হয়তো সেলফোনটিতে ভিডিও দেখে আপনার সন্তান হাসিমুখে খাবার খাচ্ছে। কিংবা আপনি যখন ব্যস্ত থাকেন, তখন সেলফোনে গেম খেলে কিংবা ভিডিও দেখে কাটে আপনার সন্তানের সময়।
২ ঘণ্টা আগে
আজ আপনার অফিসে সম্মান বাড়বে, কিন্তু সেটা যেন আবার আপনার অহংকারের বেলুন না হয়ে যায়। আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে মানুষের মন জয় করবেন ঠিকই, তবে সাবধান—বেশি মিষ্টি কথা বলে আবার কাউকে ধার দিয়ে বসবেন না! সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিটে যেতে পারে, কিন্তু আপনার পুরোনো কোনো ঝগড়া আবার রি-ইউনিয়ন করতে পারে।
৫ ঘণ্টা আগে
সামনে ঈদ। ত্বকের মলিন ভাব ঈদের আনন্দই না জানি মাটি করে দেয়—এ ভাবনায় অনেকে। এমন যাঁরা আছেন, এ লেখা তাঁদের জন্যই। ট্যান মোকাবিলায় আপনার শক্তি হয়ে উঠতে পারে ঘরে থাকা উপকরণ। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় উপাদান দিয়ে তৈরি করে ফেলতে পারেন বিভিন্ন ধরনের প্যাক। তা ব্যবহার করে পেতে পারেন ঝকঝকে...
৬ ঘণ্টা আগে