
যাঁরা রান্না করতে ভালোবাসেন, তাঁরা ইফতারে নিত্যনতুন আয়োজন রাখতে পছন্দ করেন। এবারের ইফতারে না হয় তুর্কি খাবারই রাখলেন! খুব বেশি আয়োজনের কিছু নেই। রান্নার উপকরণগুলো পাওয়া যাবে হাতের নাগালে। আপনাদের জন্য তুর্কি দুই ইফতারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
বেকড বেগুন ও মুরগির ক্যাসেরোল
উপকরণ
কিউব করে কাটা মাঝারি বেগুন ২টি, কিউব করে কাটা মুরগির বুকের মাংস পরিমাণমতো, কুচি করা পেঁয়াজ ১টি, রসুন থেঁতো ২ কোয়া, টমেটো পেস্ট ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, জলপাই তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ক্যাপসিকাম কিউব করে কাটা আধা কাপ, আদাকুচি ১ চা-চামচ।
প্রণালি
ওভেন ৩৭৫ ডিগ্রি ফারেনহাইট বা ১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করুন। বেকিং ট্রেতে কিউব করা বেগুন রাখুন। সেই বেগুনে জলপাই তেল ছিটিয়ে ১৫ মিনিট বেক করুন। একটি আলাদা প্যানে জলপাই তেলে কাটা পেঁয়াজ, রসুন ও আদাকুচি ভাজুন। তারপর তাতে মুরগির টুকরা যোগ করে হালকা বাদামি না হওয়া পর্যন্ত রান্না করুন। এবার তাতে টমেটো পেস্ট, গোলমরিচ, জিরা, পাপারিকা ও লবণ দিয়ে নাড়ুন। ক্যাপসিকাম ও বেক করা বেগুন তাতে মিশিয়ে বেকিং ডিশে দিয়ে ২০ মিনিট বেক করুন। তারপর নামিয়ে পরিবেশন করুন বেকড বেগুন ও মুরগির ক্যাসেরোল।

দই গাজরের ট্যারেটর
উপকরণ
কুচি করা গাজর ৩টি, পানি ঝরানো টক দই ১ কাপ, রসুনকুচি ১ কোয়া, জলপাই তেল ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, আখরোটগুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি
একটি প্যানে জলপাই তেল গরম করুন। কুচি করা গাজর হালকা করে ভাজুন, যতক্ষণ না নরম হয়। গাজর ঠান্ডা হতে দিন। তারপর ভাজা গাজরের সঙ্গে দই, রসুন, চিনি ও লবণ মিশিয়ে নিন ভালো করে। অতিরিক্ত ক্রাঞ্চের জন্য চূর্ণ আখরোট ছড়িয়ে দিন।
এই সাইড ডিশ শুধু মূল খাবারের পরিপূরকই নয়, বরং এটি হজমেও সহায়তা করে।

রমজান মাসে রান্নাঘরের অতি পরিচিত একটি উপকরণ ছোলার ডাল। এটি দিয়ে ঘরেই তৈরি করা যায় বেসন। তবে এর ব্যবহার শুধু খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। রূপচর্চায় ছোলার ডালের গুঁড়া বা বেসনের ব্যবহার বেশ প্রাচীন। প্রোটিন, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ডাল আপনার ত্বক সতেজ, দাগহীন ও উজ্জ্বল করতে...
১ ঘণ্টা আগে
সম্প্রতি ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘সুতোর গল্প’ উৎসব। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রাজধানীর মাইডাস সেন্টারে শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি শেষ হয় এটি। ‘নিজস্বতায় বোনা উৎসব’ স্লোগানে এই আয়োজনে অংশ নেয় দেশের প্রথিতযশা ও উদীয়মান ফ্যাশন উদ্যোক্তা...
১ ঘণ্টা আগে
অফিসের বসকে দেখলে এমনভাবে কিবোর্ড টাইপ করুন যেন আপনিই কোম্পানির সিইও। আজ আপনার মনে হতে পারে অদৃশ্য কেউ আপনার পেছনে কাঠি দিচ্ছে। আসলে ওটা আপনার অবদমিত ভয়। প্রেমযোগ বেশ ভালো, তবে সাবধান—প্রিয়জন আজ আইফোন বা হিরা জহরত টাইপ কোনো দামি আবদার করতে পারে।
১ ঘণ্টা আগে
যেকোনো অনুষ্ঠান বা উৎসবে পাঞ্জাবি অদ্বিতীয় পোশাক। রমজানে পরার জন্য পুরুষের অন্যতম পছন্দের পোশাকও এটি। পাঞ্জাবি ছাড়া অনেকে এখন বাইরে বের হওয়ার কথা ভাবতেই পারেন না। তবে যথাযথ যত্নের অভাব কিংবা ভুল পদক্ষেপের কারণে পাঞ্জাবির সৌন্দর্য ম্লান হওয়ার ঝুঁকি থেকে যায়। কীভাবে পাঞ্জাবির যত্ন নেবেন, জেনে নিন...
৩ ঘণ্টা আগে