
রেটিনলসমৃদ্ধ প্রসাধনীর কথা প্রায় সবারই জানা। বিশেষ করে সেরাম। কিন্তু ত্রিশের পর যাঁরা রেটিনল সেরাম ব্যবহারের কথা ভাবছেন, তাঁদের জানিয়ে রাখি, মুখে মাখার চেয়ে পান করলে রেটিনল আরও ভালো ফল দেয়। চোখ কপালে তোলার কারণ নেই। রেটিনল জুস এখন ট্রেন্ডি হয়ে উঠেছে। বাজারে পাওয়া এ জুস পানে আপত্তি থাকলে ঘরেই তৈরি করে নিতে পারেন এটি। জুসজাতীয় পানীয় দোকান থেকে কিনে না পান করাই ভালো। কারণ দোকানের জুসে কোন ধরনের পানি ব্যবহার করা হবে, তার নিয়ন্ত্রণ ক্রেতা হিসেবে আপনার হাতে নেই। আর এটি মনে রাখতে হবে, পানি বিভিন্ন রোগের বাহন। রেটিনল জুস তৈরির আগে জানা দরকার রেটিনল সম্পর্কে।
রেটিনল মূলত ভিটামিন ‘এ’ এবং এটি চর্বিতে দ্রবণীয়। রেটিনল খাবারে পাওয়া যায়। আবার এটি সাপ্লিমেন্ট হিসেবেও পাওয়া যায়। সাপ্লিমেন্ট খেতে না চাইলে বিভিন্ন উপাদান দিয়ে জুস বানিয়ে পান করতে পারেন সকালে উঠে। এই জুস শরীর ভেতর থেকে সুস্থ রাখে এবং ত্বক রাখে উজ্জ্বল, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত।
রেটিনল জুস তৈরির উপকরণ
এই জুসে থাকে এমন সব ফল ও সবজি, যেগুলো বিটা-ক্যারোটিন আর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। যেমন গাজর, কমলালেবু, আপেল, পালংশাক, শসা ইত্যাদি। শরীরে গিয়ে এই বিটা-ক্যারোটিন ভেঙে তৈরি হয় ভিটামিন ‘এ’, যা ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে।
ত্বকের উপকারিতা
প্রতিদিন এই জুস পান করলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। মুখের দাগ ও পিগমেন্টেশন কমে। অল্প বয়সে বলিরেখা পড়া রোধ করে। অন্ত্র পরিষ্কার রাখে, ফলে ভেতর থেকে শরীর সুস্থ থাকে। হরমোনের ব্রণ কমাতেও সাহায্য করে এই জুস।

জেনে নিন কয়েক ধরনের রেটিনল জুস তৈরির উপায়
রেসিপি-১
উপকরণ
মাঝারি আকারের গাজর ২টি, পালংশাক একমুঠো, আদা ১ টুকরা, আপেল বা কমলালেবু অর্ধেক, পানি পরিমাণমতো।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে মিক্সচারে ব্লেন্ড করে নিতে হবে। পাতলা রস পছন্দ হলে পরে একটু বেশি পানি মিশিয়ে নিতে পারেন। তারপর ছেঁকে পান করুন। তবে আঁশের প্রয়োজন হলে ছেঁকে নেওয়ার দরকার নেই। সকালে খালি পেটে খেলে উপকার বেশি পাওয়া যায়।
রেসিপি-২
উপকরণ
বড় গাজর ২টি, বড় মিষ্টিআলু ১টি, কমলা ১টি, তাজা আদার টুকরা ১ ইঞ্চি পরিমাণ, সামান্য পানি ও লেবুর রস।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে পান করুন।
রেসিপি-৩
উপকরণ
শসা ২টি, কমলালেবু, আদা, লেবু ও আপেল ১টি করে, পুদিনা পাতা ও সেলেরি পরিমাণ স্বাদমতো, আপেল সিডার ভিনেগার ১ টেবিল চামচ।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে মিক্সচারে ব্লেন্ড করে নিতে হবে। পাতলা রস পছন্দ হলে বেশি পানি মিশিয়ে নিতে পারেন। তারপর ছেঁকে পান করুন। তবে আঁশের প্রয়োজন হলে ছেঁকে নেওয়ার দরকার নেই। সকালে খালি পেটে খেলে উপকার বেশি পাওয়া যায়।
রেসিপি-৪
উপকরণ
গাজর ১টি, আদা ১ টুকরা, হলুদ দেড় ইঞ্চি পরিমাণ, অর্ধেক লেবুর রস ও একটি কমলার রস।
প্রণালি
অল্প পানি দিয়ে ব্লেন্ডারে মসৃণ করে মিশিয়ে নিন। এরপর ছেঁকে পান করুন।
কোন বয়সীদের জন্য উপযোগী এই জুস?
সাধারণত ২৫ থেকে ৩০ বছর বয়সী মানুষেরা এই জুস পান শুরু করতে পারেন। তবে গর্ভবতীদের জন্য এই জুস পানের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
জেনে রাখা ভালো
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে রেটিনল জুস পান করলে বেশি উপকার পাওয়া যায়। তবে রেটিনল জুসে কোনো ধরনের চিনি যোগ করা যাবে না। যাঁদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাঁরা এই জুস পানের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
সূত্র: এনডিটিভি ফুড ও অন্যান্য

ধীরে ধীরে চলে আসছে গরমের দিন। রান্না করা খাবার বাইরে রাখলে নষ্ট হবে না, সে সময়ও চলে যাচ্ছে ধীরে ধীরে। তাই আবারও ফিরে যেতে হবে নিয়ম মেনে ফ্রিজে খাবার রাখার দিনে। গরম খাবার ফ্রিজে রাখা নিয়ে আমাদের অনেকের মনে একটা চিরচেনা ভয় কাজ করে। মনে করা হয়, গরম খাবার ফ্রিজে রাখলে ফ্রিজ নষ্ট হয়ে যায় কিংবা খাবার...
১০ ঘণ্টা আগে
বরইয়ের মৌসুমে প্রায়ই বাড়িতে আনা হয় এ ফলটি। পুষ্টিগুণে ভরপুর এ ফলটি দিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন। কীভাবে তৈরি করবেন? জানাচ্ছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।...
১৮ ঘণ্টা আগে
জ্যাম আর দূষণের এই শহরে অফিসে ৮ থেকে ৯ ঘণ্টা তরতাজা থাকা ভীষণ কঠিন। তারপরেও বিষয়টি নিয়মিত চর্চার মধ্যে নিতে হয়। নইলে দুশ্চিন্তাসহ সবকিছুর ছাপ ফুটে ওঠে শরীরে। তখন মানসিক চাপ আরও বাড়ে। একজন মানুষের দিনে অন্তত দুই লিটার পানি পান করা উচিত। শরীরের আর্দ্রতা বজায় রাখতে অফিসে থাকা অবস্থায় পর্যাপ্ত পানি...
২০ ঘণ্টা আগে
ব্রিটানিকার মতো কিছু সূত্রে জানা যায়, প্রাচীন রোমান উৎসব লুপারকালিয়াকে কিছু গবেষক ভ্যালেন্টাইনস ডের মূল বলে মনে করেন। খ্রিষ্টপূর্ব সময়ে, ফেব্রুয়ারি মাস ছিল প্রাচীন রোমে একটি গুরুত্বপূর্ণ সময়। ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি সেখানকার মানুষ উদ্যাপন করত লুপারকালিয়া নামের এক উর্বরতা উৎসব। তবে এটি একই...
১ দিন আগে