Ajker Patrika

প্রুফ রিডার নিয়োগ দেবে আজকের পত্রিকা

চাকরি ডেস্ক 
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১২: ৩১
প্রুফ রিডার নিয়োগ দেবে আজকের পত্রিকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটিতে প্রুফ রিডার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। শুক্রবার (২৭ মার্চ) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: প্রুফ রিডার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: জাতীয় দৈনিক পত্রিকায় সম্পাদনা সহকারী (প্রুফ রিডার) হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

দক্ষতা: বাংলা ভাষায় দক্ষ হতে হবে।

কাজের ধরন: ভাষার ভুল সংশোধন, বাক্য গঠন, ভুল তথ্য সঠিক করা এবং সামঞ্জস্যপূর্ণ শব্দ ব্যবহার করা।

চাকরির ধরন: পূর্ণকালীন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা (বনশ্রী)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা [email protected] এই ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের সময় সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত