Ajker Patrika

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ

চাকরি ডেস্ক 
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ

আকিজ বশির গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সিনিয়র এক্সিকিউটিভ (এইচআরবিপি) পদে জনবল নিয়োগ দেবে। ১২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ (এইচআরবিপি)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ।

অন্যান্য যোগ্যতা: দেশের শ্রম আইন সম্পর্কে ভালো জ্ঞান। এমএস অফিস ও নথিভুক্তকরণে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর।

কর্মস্থল: ঢাকা (বানানী)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতিবছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস, এলএফএ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৯ এপ্রিল, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত