চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৪ ধরনের শূন্য পদে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সার্টিফিকেট সহকারী।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা ও স্প্রেডসিট ও প্রেজেন্টেশনে দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: ট্রেসার।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অন্যূন ৬ মাসের সার্টিফিকেট কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: নিরাপত্তা প্রহরী।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ১৮টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ জুলাই, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপ। প্রতিষ্ঠানটির সেলস বিভাগে ‘এজিএম (ক্লাস্টার হেড)’ পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন বিভাগে ‘করপোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে অ্যাকাউন্টস বিভাগে ‘ম্যানেজার/এজিএম’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
ক্যারিয়ার নিয়ে মাঝেমধ্যে দ্বিধায় পড়া খুবই স্বাভাবিক। মনে হতে পারে, বর্তমান চাকরিটা বদলানো দরকার। আবার মনে হতে পারে, একটু ধৈর্য ধরলেই হয়তো পরিস্থিতি বদলাবে। কেউ চাকরি বদলাতে চান, কেউ আবার নতুন কোনো পেশার কথা ভাবেন। তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অবস্থাটা বোঝা জরুরি।
২ দিন আগে