Ajker Patrika

এলজিইডির ‘সহকারী প্রকৌশলী’ পদের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
এলজিইডির ‘সহকারী প্রকৌশলী’ পদের ফল প্রকাশ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী’ (৯ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে ১৮০ জন প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) নির্বাচিত করা হয়েছে।

বিপিএসসির নন-ক্যাডার পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ফলাফলে একজন প্রার্থীর প্রয়োজনীয় মুক্তিযোদ্ধার সনদ না থাকায় তাঁর ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। ওই প্রার্থীকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে মূল সনদ প্রদর্শন এবং সত্যায়িত কপি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগ পরীক্ষার বিস্তারিত ফল কমিশনের নিজস্ব ওয়েবসাইটে দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত