Ajker Patrika

জুডিশিয়াল সার্ভিস কমিশনের ‘অফিস সহায়ক’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৮ নভেম্বর

চাকরি ডেস্ক 
জুডিশিয়াল সার্ভিস কমিশনের ‘অফিস সহায়ক’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৮ নভেম্বর

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসমূহে ‘অফিস সহায়ক’ পদের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার) বেলা ১১টা থেকে ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কমিশনের সচিব ও বাছাই কমিটির সভাপতি এজিএম আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ মে ২০২৬ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারী প্রার্থীরা তাঁদের আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে এসএমএস প্রাপ্তিসাপেক্ষে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রভিত্তিক বিস্তারিত আসনবিন্যাস এবং পরীক্ষা-সংক্রান্ত অন্য প্রয়োজনীয় তথ্যাবলি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত