বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ৫৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি বিধি মোতাবেক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। প্রার্থী কর্তৃক দাখিল করা একাডেমিক সনদ, ড্রাইভিং লাইসেন্স এবং অন্য দলিলাদিতে পরবর্তী সময়ে কোনো ভুল বা অসত্য তথ্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরিচ্যুত করা হবে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইজি ফ্যাশন লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সেলসম্যান’ পদে ৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দুটি প্রতিষ্ঠানে চলছে নিয়োগ কার্যক্রম। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কয়েকটি পদে আবেদনের শেষ সময় আজ বিকেল ৫টা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এসিআই অ্যানিমেল হেলথ বিভাগে ‘প্রেসক্রিপশন সার্ভে অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে...
১০ ঘণ্টা আগে