বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়–দুটি সরকারি প্রতিষ্ঠানে চলছে নিয়োগ কার্যক্রম। দুটি প্রতিষ্ঠানেরই আবেদনের শেষ সময় আজ ১১ অক্টোবর, ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১০তম থেকে ২০তম গ্রেডের ৩৪টি ক্যাটাগরিতে মোট ৩০১ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আজ ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিংক
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৬ ও ২০তম গ্রেডের ৪ ক্যাটাগরিতে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আজ ১১ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের লিংক

মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে ৪টি ক্যাটাগরির পদে সর্বমোট ২২৬ প্রার্থী পরবর্তী পরীক্ষার (ব্যবহারিক ও মৌখিক) জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগে
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর (পিও/এফএভিপি)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত...
২১ ঘণ্টা আগে
আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ট্যালেন্ট অ্যাকুইজিশন বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
আকিজ রিসোর্স জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আকিজ লাইফকেয়ার লিমিটেড বিভাগে ‘রিজিওনাল সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১ দিন আগে