ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে সর্বমোট ১৪৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো: ফিজিওথেরাপিস্ট, ওয়ার্ড মাস্টার, ক্যাশিয়ার, টেলিফোন অপারেটর, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার, লিনেন কিপার, কার্পেন্টার, টেইলর ও অফিস সহায়ক।
এসব পদে মোট ৬ হাজার ৭৩ জন প্রার্থী আবেদন করেছেন। গত ১০ অক্টোবর সকাল ১০টায় ইডেন মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় ২ হাজার ৩৮৭ প্রার্থী অংশ নিয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এসব প্রার্থীর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখগুলো টেলিটক বাংলাদেশ লিমিটেড, স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ৯ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সচিব বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৭ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে