সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির পদে মোট ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৬ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৯ জানুয়ারি থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সার্ভেয়ার।
পদসংখ্যা: ৯টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৮৮০ টাকা।
পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
পদের নাম: ইঞ্জিনচালক।
পদসংখ্যা: ১৬টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট।
পদসংখ্যা: ৫২টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: নিরাপত্তাপ্রহরী (সিকিউরিটি গার্ড)।
পদসংখ্যা: ১০৭টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সামরিক বা আধা সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী এবং ভিডিপির অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা: ১৮-৩২ বছর।
আবেদন ফি: ১ নম্বর থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা ও ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ১ মার্চ, ২০২৬; বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ‘প্রতিষ্ঠান প্রধান’ ও ‘সহকারী প্রধান’ পদে ১৩ হাজার ৫৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৯৯ জন প্রার্থী অংশ নেবেন।
১৮ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬২ ক্যাটাগরির পদে মোট ৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৭ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন।
২ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির প্রোকিউরমেন্ট, মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ দিন আগে