শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৯৯ জন প্রার্থী অংশ নেবেন।
১ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) মোহাম্মদ মাসুম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ২৩ জানুয়ারি এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষা ৫ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ৩০ মিনিট আগে বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ‘প্রতিষ্ঠান প্রধান’ ও ‘সহকারী প্রধান’ পদে ১৩ হাজার ৫৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে
সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির পদে মোট ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৬ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৯ জানুয়ারি থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬২ ক্যাটাগরির পদে মোট ৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৭ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন।
২ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির প্রোকিউরমেন্ট, মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ দিন আগে