Ajker Patrika

জুলাই স্মৃতি জাদুঘরে ৯৬ জনের চাকরি

চাকরি ডেস্ক 
জুলাই স্মৃতি জাদুঘরে ৯৬ জনের চাকরি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬২ ক্যাটাগরির পদে মোট ৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৭ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: ব্যবস্থাপক (গ্রন্থাগার, মুদ্রণ ও প্রকাশনা) ১টি; উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ১টি; উপপরিচালক (প্রশিক্ষণ) ১টি; ডেপুটি কিউরেটর (নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ) ১টি; ডেপুটি কিউরেটর (নিদর্শন প্রদর্শন ও প্রদর্শনী) ১টি; ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা ১টি; রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ১টি; ডেপুটি মাল্টিমিডিয়া ব্যবস্থাপক ১টি; হিসাবরক্ষণ কর্মকর্তা ১টি; সহকারী পরিচালক (প্রশাসন) ১টি; সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ১টি; নিরাপত্তা অফিসার ১টি; সহকারী কিউরেটর (নিদর্শন সংগ্রহ) ১টি; সহকারী কিউরেটর (রেজিস্ট্রেশন ও সংরক্ষণ) ১টি; সহকারী কিউরেটর (নিদর্শন প্রদর্শন) ১টি; ডিসপ্লে অফিসার ১টি; গ্রাফিকস ডিজাইনার ১টি; রেজিস্ট্রেশন অফিসার ১টি; গবেষণা কর্মকর্তা ১টি; সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ১টি; ভিডিওগ্রাফার ১টি; সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক (প্রোডাকশন) ১টি; সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক (সংরক্ষণ) ১টি; অডিওভিজ্যুয়াল প্রোগ্রাম অফিসার ১টি; শিক্ষা অফিসার ১টি; জনসংযোগ কর্মকর্তা ১টি; অডিটরিয়াম ম্যানেজার ১টি; লাইব্রেরিয়ান ১টি; প্রকাশনা কর্মকর্তা ১টি; প্রশাসনিক কর্মকর্তা (প্রশাসন ও সংস্থাপন) ১টি; সহকারী নিরাপত্তা অফিসার ১টি; সহকারী রেজিস্ট্রেশন অফিসার ১টি; অ্যাসিস্ট্যান্ট ডিসপ্লে অফিসার ১টি; রেপ্লিকা ম্যানুফ্যাকচারার ১টি; সহকারী গবেষণা কর্মকর্তা ১টি; ফিল্ম অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ১টি; ফিল্ম এডিটর ১টি; মুভি ক্যামেরাম্যান ১টি; উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল) ১টি; উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ১টি; সহকারী জনসংযোগ কর্মকর্তা ১টি; সোশ্যাল মিডিয়া সম্পাদক ১টি; ঊর্ধ্বতন প্রদর্শক ১টি; সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ১টি; হিসাবরক্ষক ১টি; নিরাপত্তা পরিদর্শক ২টি; সিসিটিভি পরিবীক্ষক ২টি; সিসিটিভি ব্যবস্থাপক ১টি; রেজিস্ট্রেশন সহকারী ১টি; সহকারী সংগ্রাহক ১টি; গবেষণা সহকারী ১টি; সাউন্ড রেকর্ডিস্ট ১টি; জনসংযোগ সহকারী ১টি; সহকারী লাইব্রেরিয়ান কাম-ক্যাটালগার ১টি; মডেলার ১টি; অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮টি; ক্যাশিয়ার ১টি; স্টোর সহকারী ২টি; রেকর্ডকিপার ১টি; বিক্রয় সহকারী ১টি; আইসিটি সহকারী ১টি ও অফিস সহায়ক ২৫টি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। বিস্তারিত বিবরণী প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

বেতন: গ্রেড-৬ (৩৫,৫০০-৬৭,০১০ টাকা); গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা); গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা); গ্রেড-১১ (১২,৫০০-৩২,২৪০ টাকা); গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা); গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা); গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা); গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)। প্রায় প্রতিটি পদে ভিন্ন ভিন্ন বেতনকাঠামো রয়েছে।

বয়সসীমা: ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি তারিখে ক্রমিক ১-৬ ও ক্রমিক ৮-এ বর্ণিত পদে প্রার্থীর বয়সসীমা ১৮-৩৯ বছর, ক্রমিক ৭-এ বর্ণিত পদে প্রার্থীর বয়সসীমা ১৮-৩৬ বছর এবং অন্যান্য ক্রমিকে বর্ণিত পদে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

মৌখিক পরীক্ষার সময় যেসব কাজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে সেগুলো হলো—প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র; প্রার্থী যে ইউনিয়ন/ পৌরসভা/সিটি করপোরেশন/ ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভার মেয়র/ সিটি করপোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র; কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদ/ প্রমাণপত্রের মূল কপি ও সত্যায়িত অনুলিপি; ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভার প্রশাসক। সিটি করপোরেশনের মেয়র/ প্রশাসক অথবা নবম গ্রেড বা তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত অনুলিপি।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। এটি বিশেষায়িত জাদুঘর বিধায় বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে নিয়োগের যেকোনো শর্ত শিথিলযোগ্য।

আবেদন শেষ সময়: আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২৬; বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-৭ ও ১৪ আসন: প্রতিপক্ষের সমালোচনায় অলি, থেমে নেই হুমামও

‘আমাকে বিয়ে করো’, এপস্টেইনকে বলেছিলেন প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী, টাকাও ধার চেয়েছিলেন

বান্দরবানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর নিহতের তিন বছর, সেনাবাহিনীর শ্রদ্ধা

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনে বড় চিন্তায় আইসিসি

৯ বছরের প্রেম, বিয়ের দুই মাস পরই স্বামীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত