স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । অধিদপ্তরের ২ ধরনের শূন্য পদে মোট ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে । গত ৬ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । ১০ আগস্ট থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ।
পদের নাম ও সংখ্যা : সিপাই , ১০৫ টি ।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতন : ৯,০০০-২১,৮০০ টাকা ।
পদের নাম ও সংখ্যা : ওয়্যারলেস অপারেটর , ১২ টি ।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতন : ৮,৮০০-২১,৩১০ টাকা ।
বয়সসীমা: ৩১ আগস্টের মধ্যে সিপাই পদের ক্ষেত্রে ১৮-২০ বছর এবং ওয়্যারলেস অপারেটর পদের ক্ষেত্রে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে । বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় । আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট , ২০২৫ ।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ডাটা অ্যানালাইটিকস অ্যান্ড এআই বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসারের (সাধারণ)’ ১ হাজার ১৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ এপ্রিল পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে প্রোডাকশন (ডায়াপার লাইন) বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে