বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে নবম ও দশম গ্রেডের ১৪ ক্যাটাগরিতে ৪৩ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে গত ৩০ আগস্ট থেকে, চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, ২টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (প্রশাসন), ১টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট), ১টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৪. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (বিনিয়োগ), ১টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, শিল্প ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক, ৯টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৬. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (ই/এম), ১০টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/মেকানিক্যাল/ মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (সিভিল), ১টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৮. পদের নাম ও সংখ্যা: রিসার্চ অফিসার, ১টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, পরিসংখ্যান, শিল্প ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৯. পদের নাম ও সংখ্যা: জনসংযোগ কর্মকর্তা, ১টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
১০. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার, ৮টি (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
১১. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (ই/এম), ১টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা পাস।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১২. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (সিভিল), ২টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা পাস।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১৩. পদের নাম ও সংখ্যা: প্রশাসনিক কর্মকর্তা, ১টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১৪. পদের নাম ও সংখ্যা: উপসহকারী পরিচালক, ৩টি (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
বয়সসীমা: ১৮ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ২ থেকে ৭ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: সকল পদের আবেদন ফি সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপ। প্রতিষ্ঠানটির সেলস বিভাগে ‘এজিএম (ক্লাস্টার হেড)’ পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন বিভাগে ‘করপোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে অ্যাকাউন্টস বিভাগে ‘ম্যানেজার/এজিএম’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
ক্যারিয়ার নিয়ে মাঝেমধ্যে দ্বিধায় পড়া খুবই স্বাভাবিক। মনে হতে পারে, বর্তমান চাকরিটা বদলানো দরকার। আবার মনে হতে পারে, একটু ধৈর্য ধরলেই হয়তো পরিস্থিতি বদলাবে। কেউ চাকরি বদলাতে চান, কেউ আবার নতুন কোনো পেশার কথা ভাবেন। তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অবস্থাটা বোঝা জরুরি।
২ দিন আগে