
পরিকল্পনা মন্ত্রণালয়ে অধীনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৩ ধরনের শূন্য পদে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ১২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন মোংলা কাস্টম হাউসে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০ ক্যাটাগরির ৬১টি পদে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২৯ মিনিট আগে
এম এস হোসেনের বেড়ে ওঠা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মফস্বল পরিবেশে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। লামার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে পা রাখেন কর্মজীবনে।
৬ ঘণ্টা আগে
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ দিন আগে
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে মোট ৪৭২ জন নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে