
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বিভিন্ন কারণে স্থগিত থাকা ১৯০ জন প্রার্থীকে অবশেষে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে এই প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসির দেওয়া ১৬ এপ্রিলের বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে ১৭১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। তবে স্থগিত থাকা অবশিষ্ট ২৪ প্রার্থীর বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁদের বিষয়ে পরে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রার্থীদের প্রয়োজনীয় বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) সনদ না থাকায় তাঁদের প্রার্থিতা ও ফলাফল স্থগিত রাখা হয়েছিল। পরে নথিপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে কমিশন ১৯০ জনকে ক্যাডার পদে যোগ্য বিবেচনা করে এই মনোনয়ন দিয়েছে।
সাময়িকভাবে মনোনীত এই প্রার্থীদের এখন স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। সব প্রক্রিয়া শেষে তাঁদের নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে পিএসসি।

আজকের পত্রিকায় এসইও এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে নির্বাচিত প্রার্থীকে আজকের পত্রিকার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন পারফরম্যান্স উন্নয়ন, অর্গানিক ট্রাফিক বৃদ্ধি এবং নিউজ কনটেন্টের এসইও কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। আগ্রহী প্রার্থীরা ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগে
আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে মার্কেট অডিট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ব্র্যান্ডিং অ্যান্ড করপোরেট কমিউনিকেশন ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে
নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লিগ্যাল অফিসার বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে