Ajker Patrika

প্রথমবার টিম লিডার হলে যেভাবে সহকর্মীদের সামলাবেন

ক্যারিয়ার ডেস্ক
প্রথমবার টিম লিডার হলে যেভাবে সহকর্মীদের সামলাবেন

যখন একজন সহকর্মী হঠাৎ করে টিম লিডার বা দলনেতার আসনে বসেন, তখন পরিস্থিতিটা সবার জন্যই একটু অস্বস্তিকর হতে পারে। একসময় যাঁরা ছিলেন আপনার বন্ধু, চা-বিরতির সঙ্গী—তাঁরাই এখন আপনার অধীনস্থ। এ পরিবর্তনকে সফলভাবে সামলানো নতুন লিডারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ, এ সময়ে আপনাকে একাধারে পুরোনো সম্পর্ক বজায় রাখতে হবে এবং নতুন দায়িত্বের প্রতি অবিচল থাকতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এ ক্রান্তিকালে প্রয়োজন সঠিক ভারসাম্য এবং পেশাদারত্ব। নিচে ৭টি কার্যকর পদ্ধতি উল্লেখ করা হলো, যা প্রথমবার টিম লিডার হলে সহকর্মীদের সামলাতে আপনাকে সাহায্য করবে।

নতুন ভূমিকার শর্তাবলি স্পষ্ট করুন

নেতৃত্বের দায়িত্ব নেওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো পেশাদারত্ব বজায় রাখা। সহকর্মীরা আপনাকে বন্ধু হিসেবে দেখে অভ্যস্ত। কিন্তু এখন আপনার ভূমিকা বদলেছে। সে জন্য প্রথম দিকেই ব্যক্তিগত ও পেশাদার সম্পর্কের মধ্যে স্পষ্ট সীমারেখা টানুন। একটি ব্যক্তিগত ওয়ান টু ওয়ান মিটিং করে তাঁদের জানান, আপনার বন্ধুত্বের জায়গাটি আগের মতোই থাকবে, তবে কাজের ক্ষেত্রে আপনি এখন তাঁদের লিডার। একই সঙ্গে আপনার নতুন ভূমিকায় কাজের ক্ষেত্রে আপনি কী কী প্রত্যাশা করছেন, সে বিষয়ে স্বচ্ছ থাকুন।

শোনার ক্ষমতাকে শক্তিশালী করুন

একজন কার্যকর টিম লিডারের অন্যতম শক্তিশালী গুণ হলো অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা। আপনার দলের সদস্যরা যখন কথা বলার সুযোগ পান, তখন তাঁদের মধ্যে বিশ্বাস তৈরি হয় এবং যোগাযোগ মসৃণ হয়। যখন কেউ কথা বলছেন, তখন মন্তব্য করা থেকে বিরত থাকুন এবং মনোযোগ দিয়ে তা শুনুন। এতে দলের মনোবল দৃঢ় হয় এবং সদস্যরা মনে করেন, তাঁদের মতামতকে মূল্য দেওয়া হচ্ছে।

পরনিন্দা ও গসিপ এড়িয়ে চলুন

একসময় আপনি হয়তো সহকর্মীদের সঙ্গে বসে অফিস গসিপ বা পরনিন্দা করতেনদ কিন্তু এখন আপনি লিডার। এই অভ্যাস আপনার নেতৃত্বকে ধ্বংস করে দিতে পারে। এজন্য অন্যের অনুপস্থিতিতে তাঁদের সম্পর্কে কোনো কথা বলা বা শোনা থেকে সব সময় বিরত থাকুন। এমনকি কেউ আন্তরিকভাবে কোনো খারাপ অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেও সে সম্পর্কে মন্তব্য করা এড়িয়ে চলুন। আপনার আচরণ দিয়েই প্রমাণ করুন, আপনার অফিসের কাজ ও গঠনমূলক আলোচনাকেই প্রাধান্য দেওয়া হয়। এটি আপনার ভাবমূর্তিকে রক্ষা করবে এবং টিমের পরিবেশও উন্নত হবে।

সাফল্যের কৃতিত্ব ভাগ করে নিন

একজন ‘বড় নেতা’ হতে হলে আপনার বড় মন দরকার। দল যখন ভালো কিছু করে, তখন কৃতিত্ব নিজেকে না নিয়ে টিমের সদস্যদের মধ্যে ভাগ করে দিন। টিমের কেউ ভালো কিছু করলে সেটা খোলাখুলিভাবে স্বীকার করুন, প্রশংসা করুন এবং কৃতিত্ব দিন। এতে টিমের সদস্যরা আরও ভালো কাজ করতে উৎসাহিত হন। একই সঙ্গে কোনো সমস্যা বা সমালোচনার মুখে পড়লে একজন লিডার হিসেবে আপনাকে অবশ্যই টিমের সদস্যদের পাশে দাঁড়াতে হবে এবং তাঁদের রক্ষা করতে হবে।

কাজ ভাগ করে দিন, অতিরিক্ত দখলদারি এড়িয়ে চলুন

নতুন টিম লিডারের একটি সাধারণ ভুল হলো কাজের প্রক্রিয়াগুলো নিজের ওপর কেন্দ্রীভূত করা বা মাইক্রো-ম্যানেজ করা। আপনি সহকর্মী হিসেবে দক্ষ ছিলেন; কিন্তু লিডার হিসেবে আপনার প্রধান কাজ হলো কাজের সঠিক বণ্টন। প্রতিটি কর্মীর দক্ষতা ও যোগ্যতাকে বিশ্লেষণ করে তাঁকে উপযুক্ত কাজ বুঝিয়ে দিন। কর্মীদের কাজ করার স্বাধীনতা দিন এবং তাঁদের ওপর বিশ্বাস রাখুন। কাজের প্রক্রিয়া নিজে না করে; বরং ফলাফল বা লক্ষ্যের দিকে নজর দিন।

উদাহরণ দ্বারা নেতৃত্ব দিন

টিম লিডারের কাজ শুধু নির্দেশ দেওয়া নয়; বরং সামনে থেকে নেতৃত্ব দেওয়া। আপনি যা প্রত্যাশা করেন, তা প্রথমে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করুন। একই সঙ্গে আপনাকে সময়নিষ্ঠ ও দায়িত্বশীল হতে হবে। কাজে নিজের আন্তরিকতা প্রয়োগ করুন। আপনি যখন নিজে কঠোর পরিশ্রম করবেন এবং পেশাদারত্ব বজায় রাখবেন, তখন আপনার দলের সদস্যরাও আপনাকে অনুসরণ করতে উৎসাহিত হবেন।

সোর্স: কোরা ডটকম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ক্রেডিট অ্যানালিস্ট পদে কর্মী নেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন অনলাইনে

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির রিটেল ফিন্যান্স সেন্টারের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৯ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট, (রিটেল ফিন্যান্স সেন্টার)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ।

অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, আর্থিক মডেলিং এবং ডেটা বিশ্লেষণের উপর ভালো জ্ঞান। ক্রেডিট প্রস্তাব, প্রতিবেদন এবং মূল্যায়নের জন্য চমৎকার ইংরেজি লেখার দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮

চাকরি ডেস্ক 
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ৮ ক্যাটাগরির পদে মোট ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৪ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারছেন।

পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ক্যাশিয়ার, ২টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ওয়্যারলেস অপারেটর (বেতার যন্ত্রচালক), ১৯টি।

শিক্ষাগত যোগ্যতা: সরকারি অনুমোদিত টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ সার্টিফিকেট অথবা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১১৮টি।

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ২০ শব্দ বাংলা এবং ২০ শব্দ ইংরেজিতে গতি থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: সার্ভেয়ার, ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: গাড়িচালক, ১১টি।

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী বা হালকা যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ১৭টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী, ১৮টি।

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

৯ জানুয়ারি, ২০২৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ম্যানেজার পদে ৫ কর্মী নেবে মিনিস্টার, বেতন ২০–৪০ হাজার টাকা

চাকরি ডেস্ক 
ম্যানেজার পদে ৫ কর্মী নেবে মিনিস্টার, বেতন ২০–৪০ হাজার টাকা

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘শোরুম ম্যানেজার’ পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৯ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পদের নাম: শোরুম ম্যানেজার

পদসংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ন্যূনতম ২৭ বছর হতে হবে।

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

কর্মক্ষেত্র: অফিসে।

বেতন: ২০,০০০-৪০,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, টিএ বিল, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস ও বছরে ২টি উৎসব ভাতার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ জানুয়ারি ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৪৫ কর্মী নেবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ১০ ক্যাটাগরির শূন্য পদে মোট ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বুধবার (১০ ডিসেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা: জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস পাস হতে হবে অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধনভুক্ত।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম ও সংখ্যা: জুনিয়র কনসালট্যান্ট (গাইনি), ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস পাস।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম ও সংখ্যা: জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক), ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস পাস।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম ও সংখ্যা: জুনিয়র কনসালট্যান্ট (প্যাথলজি), ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস পাস।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম ও সংখ্যা: জুনিয়র কনসালট্যান্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং), ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস পাস।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম ও সংখ্যা: জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু), ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস পাস।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম ও সংখ্যা: জুনিয়র কনসালট্যান্ট (নাক, কান ও গলা), ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস পাস।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার, ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ বিএমডিসি থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র স্টাফ নার্স, ৩২টি।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি অথবা বিএসসি-ইন-নার্সিং থাকতে হবে।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিককরে আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে আবেদনও করা যাবে।

আবেদনের শেষ সময়

৩১ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত