অগ্রণী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। পদটিতে ২৫০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এটি ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) ২০২২ সালভিত্তিক একটি নিয়োগ।
অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর, নাম ও পিতার নাম প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ‘চরিত্র ও প্রাক-পরিচয় যাচাই প্রতিবেদন’ সংগ্রহের নিমিত্ত অগ্রণী ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ক্যারিয়ার অপশনে লিংকে গিয়ে পুলিশ ভেরিফিকেশন বাটনে ক্লিক করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি আপলোড করতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরবরাহ করা প্রার্থীদের মোবাইল নম্বরে খুদে বার্তা পাঠানো হয়েছে। নিয়োগপত্র বর্তমান ও স্থায়ী ঠিকানায় পাঠানো হবে। পদায়ন, যোগদানের তারিখ ও নিয়োগ-সংক্রান্ত অন্যান্য শর্তাবলি নিয়োগপত্রে উল্লেখ থাকবে। নিয়োগ ও পদায়ন-সংক্রান্ত যেকোনো বিষয়ে কোনো ধরনের তদবির বা সুপারিশ করা হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে নবম ও দশম গ্রেডের ১৯ ক্যাটাগরিতে ৭৫৩ জন কর্মকর্তা নেওয়া হবে। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
২ দিন আগে
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৫ অক্টোবর সকাল ১০টায়, চলবে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ১৩তম ও ১৬তম গ্রেডের তিনটি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) রাজস্ব খাতভুক্ত তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ২০ প্রার্থী।
২ দিন আগে