ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ইন্টেলিজেন্স ও ডেটা অ্যানালিটিক্স বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: ইন্টেলিজেন্স ও ডেটা অ্যানালিটিক্স।
পদের নাম: অফিসার।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। ডেটা অ্যানালিটিক্সে উন্নত প্রশিক্ষণ, ডিপ্লোমা বা সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: ২-৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিস।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস।









