
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে মেডিকেল প্রমোশন অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২২ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে)।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ বিমা, বিক্রয় প্রণোদনা, বিদেশ ভ্রমণ, বোনাসের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৬ মার্চ, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।

জাতীয় গ্রন্থকেন্দ্রের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৬ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে কিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট বিভাগের শূন্য পদে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ ফেব্রুয়ারি এই নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক এনআরবি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে এসএমই-ব্র্যাঞ্চ বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ‘সহকারী পরিচালক’ (ইঞ্জিনিয়ারিং) পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
১ দিন আগে