বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এইচআরডি-১) মো. শহীদ রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ জুলাই অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফলের ভিত্তিতে ৫ হাজার ১৪৯ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৭ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৫ থেকে ১০ গ্রেডের ৩৭ ক্যাটাগরিতে মোট ২৪৩টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ জুলাই ২০২৬ থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩৮ মিনিট আগে
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন আগামী ৬ আগস্ট শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪তম থেকে ২০তম গ্রেডের মোট ৩৬ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৮ জুলাই থেকে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘হেড অব মার্কেটিং’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে