
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার নিয়োগের মৌখিক পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি এ পরীক্ষা শুরু হবে।
আজ শনিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক মোহাম্মদ মনজুরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১ অক্টোবর হতে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত আগামী ১৫ অক্টোবর হতে শুরু হবে। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।’
গত ১৮ এপ্রিল বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগে পরীক্ষা হয়। ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেন ৪৮ হাজার ১৪৬ জন। গত ২২ এপ্রিল এ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৯৪২ পরীক্ষার্থী।

বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ থেকে ১০ গ্রেডের ১৭ ক্যাটাগরিতে মোট ২২০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
৬ ঘণ্টা আগে
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪তম থেকে ২০তম গ্রেডের ১২টি ক্যাটাগরিতে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। সিভিল জজ (সহকারী জজ) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় চূড়ান্তভাবে ২০০ প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ফাস্টনেস প্রোডাক্ট বিভাগে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে